প্রচ্ছদ    খেলাধুলা   সৌদি ফুটবলারদের বিরতির সময় কী...

সৌদি ফুটবলারদের বিরতির সময় কী বলেছিলেন রেনার

২৪ নভেম্বর ২০২২ ০২:০৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

হার্ভি রেনার এখন বড় তারকা বিশ্বকাপের। আর্জেন্টিনাকে সৌদি আরব হারিয়ে দেওয়ার পর পাদপ্রদীপের আলোর বড় অংশ এখন তাঁর ওপর। কিন্তু কাল ম্যাচ জয়ের অনুভূতি বলতে গিয়েই সৌদি আরবের ফরাসি কোচের কণ্ঠে ঝরেছে আর্জেন্টাইন সমর্থকদের প্রতি সহানুভূতি। তিনি সব সময়ই বিশ্বাস করেন, আর্জেন্টিনা দারুণ একটি দল এবং মেসিরা অবশ্যই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবেন।


রেনারের বক্তব্য খুবই পরিষ্কার, ‘আর্জেন্টিনা দারুণ একটি দল। বিশ্বকাপে তারা খেলতে এসেছে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে। লাতিন অঞ্চলের সেরা তারা। দলে দুর্দান্ত খেলোয়াড় আছেন। মাঝেমধ্যে অদ্ভুত কিছু ঘটে যায়। ম্যাচে সৌদি আরবের পক্ষে সবকিছুই গেছে, গ্রহ–নক্ষত্র সবকিছুই। আমি নিশ্চিত, তারা পরের রাউন্ডে যাবে। বিশ্বকাপও জিততে পারে।’

মেসির পেনাল্টি গোলে ১–০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল সৌদি আরব। রেনারের হাই লাইন রক্ষণকৌশলের ফাঁদে পড়ে আর্জেন্টিনার তিনটি গোল অফসাইডে বাতিল হয়ে যাওয়ার পর সৌদি আরবের এক ধরনের নৈতিক জয় নিশ্চিত হয়ে যায়। বিরতির সময় ড্রেসিংরুমে রেনার জ্বালাময়ী ব্রিফিং করেন তাঁর খেলোয়াড়দের উদ্দেশে। গলার রগ ফুলিয়ে নিজের সর্বোচ্চ আবেগ দিয়ে করা সেই ব্রিফিং সৌদি ফুটবলারদের দারুণভাবে উজ্জীবিত করে। যার প্রমাণ দ্বিতীয়ার্ধে তাদের অন্য মাত্রার ফুটবল পারফরম্যান্স।

আরও পড়ুন

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

কী এমন ব্রিফিং করেছিলেন রেনার? সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে রেনারের ব্রিফিংয়ের কিছু অংশ। সেখানে দেখা যায়, তিনি খেলোয়াড়দের চিৎকার করে বলছেন, ‘দয়া করে সমর্থকদের কথা ভাবো। এই মাঠে এ মুহূর্তে ৬০ হাজার সমর্থক, তোমাদের হয়ে গলা ফাটাচ্ছে।’

আরও পড়ুন

রেনার নিজে কাল ম্যাচ শেষে এ ব্যাপারে বলেছেন, ‘প্রচুর সৌদি আরব সমর্থক মাঠে ছিলেন, তাঁরা বিশেষ কিছু দেখতেই মাঠে এসেছিলেন। আমি আমার খেলোয়াড়দের তাদের কথা ভাবতে বলেছি। আমি তাদের সাড়ে ৩ কোটি সৌদি নাগরিকের প্রত্যাশা ও আবেগের কথা ভাবতে বলেছি।’


‘ম্যান ম্যানেজার’ হিসেবে দারুণ সুনাম সৌদি আরবের ফরাসি কোচ রেনারের। ভালো ব্যবস্থাপক হিসেবে নিজের সেরাটা তিনি যেখানে কোচ হিসেবে কাজ করেছেন, সেখানেই রেখেছেন। তিনি কোচ হিসেবে ব্রিফ করেই নিজের কাজ সারেন না, কাজটা হাতে–কলমে খেলোয়াড়দের করে দেখান।

২০১২ সালে জাম্বিয়াকে আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপা জিতিয়েছিলেন রেনার। সেটি করেছিলেন চাকরির দ্বিতীয় বছরে। ২০১৫ সালে আবারও আফ্রিকান কাপ অব নেশনসের সেরা কোচ এই ফরাসি—এবার শিরোপা জেতান আইভরি কোস্টকে। এরপর জার্মান লিগ ‘আঁ’র ক্লাব লিলের কোচ হিসেবে কাজ করে আবারও ফেরেন জাতীয় দলের দায়িত্বে। ২০১৮ বিশ্বকাপে তাঁর কোচিংয়েই মরক্কো ২০ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে পৌঁছে যায় বিশ্বকাপের মূল পর্বে। ২০১৯ সালে শুরু হয় তাঁর সৌদি–অধ্যায়।

মূলত রেনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাছাইপর্ব পার করে সৌদি আরবকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার জন্য। সেটা তো রেনার করেছেনই, বিশ্বকাপের প্রথম ম্যাচে যা করেছে তাঁর দল, সেটা এখন জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা