প্রচ্ছদ    আন্তর্জাতিক   চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে...

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

৩ নভেম্বর ২০২৬ ০৩:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা-মা। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বসবাসকারী চীনা বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী বোয়েন ওয়ানের মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শের নিরাপত্তা নিয়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থানের সন্ধান করছিলেন বোয়েন। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতেও তার নতুন চাকরির প্রয়োজন ছিল। এ সময় মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত ল্যামোট্রিজিন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ইংরেজিতে কথা বলার দক্ষতা কমে যাচ্ছে বলে আশঙ্কা করেন তিনি। চাকরির সাক্ষাৎকারে ভালো করার উদ্দেশ্যে ওষুধের মাত্রা কমানোর বিষয়ে চ্যাটজিপিটির পরামর্শ নেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বোয়েন প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ল্যামোট্রিজিন সেবন করতেন। চ্যাটজিপিটি তাকে ধাপে ধাপে ওষুধের মাত্রা কমিয়ে শূন্যে নামানোর পরিকল্পনা দেয়। এমনকি ওষুধের মাত্রা কমালে ইংরেজিতে কথা বলার দক্ষতা ফিরে আসার সম্ভাবনা বেশি বলেও তাকে আশ্বস্ত করা হয়।

আরও পড়ুন

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

অভিযোগ অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরিবর্তে চ্যাটজিপিটি তাকে নিজেই ওষুধের মাত্রা কমানোর বিষয়ে উৎসাহিত করে। ওষুধ কমানোর সময় শরীরে খিঁচুনির লক্ষণ দেখা দিলেও চ্যাটবটটি তাকে আশ্বস্ত করে যে এতে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা নেই। এমনকি তার উপসর্গগুলো খিঁচুনির লক্ষণ হিসেবে শনাক্ত করতেও ব্যর্থ হয় চ্যাটজিপিটি।

গত ১২ ফেব্রুয়ারি খিঁচুনিতে মৃত্যু হয় বোয়েনের। এর দুই দিন পর, ১৪ ফেব্রুয়ারি চীনে থাকা তার বাবা-মা সিয়াটলে পৌঁছে মেয়ের মরদেহ উদ্ধার করেন।

নিহতের বাবা-মায়ের অভিযোগ, চ্যাটজিপিটির চীনা ভাষার কথোপকথনে যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকলে এ মৃত্যু ঠেকানো সম্ভব হতো। তারা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি লাইসেন্স ছাড়া চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এদিকে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তার দাবি, বোয়েন চ্যাটজিপিটির এমন একটি পুরোনো সংস্করণ ব্যবহার করেছিলেন, যা বর্তমানে আর চালু নেই। নতুন সংস্করণগুলো জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা শনাক্ত করতে আগের তুলনায় আরও সক্ষম বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাটি আবারও কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শের সীমাবদ্ধতা সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, মৃগীরোগের মতো জটিল অসুস্থতায় চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধের মাত্রা কমানো কিংবা বন্ধ করা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই চিকিৎসার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ কখনোই চিকিৎসকের বিকল্প হতে পারে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত