প্রচ্ছদ    নির্বাচিত   এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক...

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া!

২৪ নভেম্বর ২০২৬ ০৮:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করেছেন। এ ছাড়া পদত্যাগের বিষয়ে দেওয়া বিবৃতিতে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। বিবৃতিতে তিনি জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের রাজনৈতিক পথচলা ও এনসিপিতে যুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে তিনি দলটিতে যোগ দিয়েছিলেন। এনসিপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

দুবাইয়ের শ্রমবাজারে আনসার ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

সুলতান মোহাম্মদ জাকারিয়া আরও জানান, এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টারসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দলিল প্রণয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। দলকে একটি কার্যকর ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে শুরু থেকেই কাজ করেছেন তিনি।

তবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা জোরদার করার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে দলের বিভিন্ন ফোরাম ও নেতৃত্বের কাছে একাধিকবার পরামর্শ দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশিতভাবে সফল হয়নি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে—এমন আশায় ধৈর্য ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তিগত সম্মান, মর্যাদা ও আত্মমর্যাদার বিষয়টিও তুলে ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, ব্যক্তিজীবনে সব সময় সম্মান ও আত্মমর্যাদা বজায় রেখে চলেছেন। আত্মসম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন করতে চান না।

বিবৃতির শেষাংশে তিনি স্পষ্ট করেন, নিজের আত্মমর্যাদা বজায় রাখার স্বার্থেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক, দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, একই বিবৃতিতে এনসিপির দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশ গ্রেফতার…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানো, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ…
 ২৫ নভেম্বর ২০২৬    জাতীয়

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। সোমবার বিকেলে…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা