Date: April 23, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
জাতীয়
    ২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ -মুক্তিযুদ্ধমন্ত্রী

    ২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ -মুক্তিযুদ্ধমন্ত্রী

    2023-02-18  জেলা প্রতিনিধি
    সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
    বঙ্গবন্ধু রেলসেতু: কাজ এগিয়েছে অর্ধেকেরও বেশি

    বঙ্গবন্ধু রেলসেতু: কাজ এগিয়েছে অর্ধেকেরও বেশি

    2023-02-18  স্টাফ রিপোর্টার
    যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। মহামারী করোনাকালেও থেমে নেই রেল সেতুর নির্মাণকাজ। ইতোমধ্যে এর কাজ এগিয়েছে প্রায় ৫৩ শতাংশ, যা অর্ধেকেরও বেশি। দৃশ্যমান হয়েছে এক কিলোমিটারেরও বেশি। যদিও প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, তবে কাজ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে।
    অব্যবহৃত অবস্থায় দেশের ৬ বিমানবন্দর

    অব্যবহৃত অবস্থায় দেশের ৬ বিমানবন্দর

    2023-02-18  স্টাফ রিপোর্টার
    দেশের অভ্যন্তরীণ ৬টি বিমানবন্দর দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ওসব বিমানবন্দর চালু করা হলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়তো। যোগাযোগ হতো স্বাচ্ছন্দ্যময়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ১৫টি বিমানবন্দরের মধ্যে বর্তমানে ৮টি বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামা করে। তার মধ্যে ৩টি আন্তর্জাতিক, ৫টি অভ্যন্তরীণ। বাকি ৬টি বিমানবন্দরই পরিত্যক্ত ও অরক্ষিত। তব
    বাড়ছে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য পরিবহণ

    বাড়ছে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য পরিবহণ

    2023-02-17  স্টাফ রিপোর্টার
    নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহণ বেড়েই চলছে। মূলত একই সঙ্গে অনেক পণ্য পরিবহণ সুবিধা, যাতায়াত খরচ কমসহ নানা কারণে নৌপথে পণ্য পরিবহণে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নৌপথে ১০ লাখ ৫৬ হাজার ১৯৯ টন পণ্য পরিবাহিত হয়েছে।
    হজের বিমান ভাড়া বেড়েছে ৫৮ হাজার

    হজের বিমান ভাড়া বেড়েছে ৫৮ হাজার

    2023-02-17  স্টাফ রিপোর্টার
    গেলো বছরে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪০ হাজার টাকা। এ বছর বিমান ভাড়া ৫৮ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিমান ভাড়াসহ সব খরচ মিলিয়ে চলতি বছরে হজ প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
    বোরো আবাদ: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

    বোরো আবাদ: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

    2023-02-17  স্টাফ রিপোর্টার
    এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারও এ বছর বোরোর উৎপাদন বাড়াতে আগ্রহী। সেজন্যে কৃষি মন্ত্রণালয় বোরো ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য চলতি মৌসুমে চার ক্যাটাগরিতে প্রায় ১৭০ কোটি টাকার প্রণোদনা দিয়েছে। আর এ প্রণোদনার আওতায় সারা দেশের ২৭ লাখ কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছে। তবে জানুয়ারি মাসে ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বোরো ধানের বীজতলায় সমস্যা হয়েছিল। কিন্তু
    বিশ্বে বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

    বিশ্বে বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

    2023-02-17  স্টাফ রিপোর্টার
    বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আবারও শীর্ষে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৩৫ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল।
    সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে গড়ে তোলা হবে -প্রধানমন্ত্রী

    সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে গড়ে তোলা হবে -প্রধানমন্ত্রী

    2023-02-16  স্টাফ রিপোর্টার
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। আমরা বঙ্গবন্ধুর ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা না’ এই পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। কিন্তু বহিঃশক্তির যে কোনো আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তরিত করতে চাই। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স
    অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ, আওয়ামী লীগও চায় সুষ্ঠু হোক -কাদের

    অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ, আওয়ামী লীগও চায় সুষ্ঠু হোক -কাদের

    2023-02-16  স্টাফ রিপোর্টার
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগও চায় একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন। তবে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। গতকাল সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।