প্রচ্ছদ    নির্বাচিত   ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’,...

‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’, ভারতের আন্দোলনকারীদের পাশে নাহিদ!

১১ অক্টোবর ২০২৬ ০৪:৩৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দিল্লিতে আন্দোলনকারীদের আটক, ইন্টারনেট পরিষেবা বন্ধ ও বিক্ষোভে বিধিনিষেধ আরোপের সমালোচনা করে তিনি বলেছেন, বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে তাঁরা এই লড়াইয়ের তাৎপর্য উপলব্ধি করেন। একই সঙ্গে আটক ব্যক্তিদের মুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে ‘ভারতের তরুণদের প্রতি সংহতি বিবৃতি’ শিরোনামে ইংরেজিতে একটি বিবৃতি প্রকাশ করেন নাহিদ ইসলাম। এতে ভারতের তরুণ ও গণতন্ত্রকামী শক্তিগুলোর প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, নির্বাচনী জবাবদিহি নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সোচ্চার তরুণদের পাশে রয়েছে বাংলাদেশ।

নয়াদিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, আন্দোলনের সংগঠক ও সাংবাদিকদের আটকের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং যন্তর মন্তরে বিধিনিষেধ আরোপের সমালোচনা করেন নাহিদ। তাঁর মতে, এসব পদক্ষেপ মৌলিক স্বাধীনতার প্রতি সরাসরি হুমকি। সুষ্ঠু নির্বাচন ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে ওঠা উদ্বেগের স্বচ্ছ জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যারিকেড কিংবা সেন্সরশিপ দিয়ে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

আরও পড়ুন

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদার অভিন্ন দাবিতে দুই দেশের মানুষের সংগ্রাম পরস্পরের সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘এই লড়াই শুধু আপনাদের একার নয়। ঢাকা থেকে আমরা আপনাদের পাশে আছি।’

বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় ভারতীয় শিক্ষার্থী, লেখক ও স্বাধীনচেতা ব্যক্তিদের পক্ষ থেকে জানানো সংহতির কথাও স্মরণ করেন তিনি। নাহিদের ভাষ্য, ওই সময়ে ভারতের নাগরিক সমাজের একটি অংশ যে সমর্থন দিয়েছিল, তা তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিবৃতিতে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও সমাজে ধর্মীয় আধিপত্য, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং কর্তৃত্ববাদের বিরোধিতা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ, ফ্যাসিবাদ কিংবা কোনো ধরনের ধর্মীয় আধিপত্য দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। বাংলাদেশ ও ভারতে কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং রাজনৈতিক অসহিষ্ণুতা প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ধর্ম, জাতপাত, লিঙ্গ কিংবা শ্রেণিনির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তাঁর মতে, যেখানে সংখ্যালঘুরা ভয়ের মধ্যে বসবাস করে, ভিন্নমতকে অপরাধ হিসেবে দেখা হয় এবং পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্বের অধিকার নির্ধারিত হয়, সেখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

আটক ব্যক্তিদের মুক্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি

ভারতীয় কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সম্মান করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আন্দোলনের সংগঠকদের কোথায় রাখা হয়েছে এবং কী আইনি ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে, তা প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি। গণতান্ত্রিক অধিকার চর্চার কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান নাহিদ।

একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। সাংবাদিকেরা যাতে ভয়ভীতি কিংবা তাঁদের সরঞ্জাম জব্দের শিকার না হন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন এনসিপির আহ্বায়ক।

বিবৃতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোও তুলে ধরেন নাহিদ ইসলাম। সীমান্তে হত্যাকাণ্ড, পানি বণ্টন, পরিবেশ সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নগুলো দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতির শেষাংশে ভারতের গণতন্ত্রকামী মানুষের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে নাহিদ বলেন, ঢাকা থেকে এবং জুলাই প্রজন্মের অপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে তাঁরা ভারতীয় আন্দোলনকারীদের পাশে রয়েছেন।

আন্দোলনকারীদের অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একে অপরকে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ফ্যাসিবাদ ও বিভাজনের হাতে ছেড়ে দেওয়া যাবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলমান শিক্ষাব্যবস্থা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে -ওবায়দুল হক বাদল

চলমান শিক্ষাব্যবস্থা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে -ওবায়দুল হক বাদল
বলা হয়, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষাব্যবস্থা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি অন্তর্বর্তী সরকার। তাহলে কি চলমান শিক্ষাব্যবস্থা নিয়ে সকলে সন্তুষ্ট? কেউ কি এই…
 ১১ অক্টোবর ২০২৬    বিশেষ নিবন্ধ

আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (১০…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তুরস্ক সফরে দুই দেশের মধ্যে শিক্ষা,…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বগুড়ার ফাঁপড়ে ২০০ বছরের পুরনো জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার ফাঁপড়ে ২০০ বছরের পুরনো জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন
বগুড়া সদর উপজেলার ফাঁপড় এলাকায় সাধারণ মানুষের ব্যবহার্য প্রায় ২০০ বছরের একটি ঐতিহ্যবাহী জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রবিবার (১১…
 ১১ অক্টোবর ২০২৬    রাজশাহী

গাজীপুরে আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত: ডিগ্রি পেলেন ৬৫৯ শিক্ষার্থী

গাজীপুরে আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত: ডিগ্রি পেলেন ৬৫৯ শিক্ষার্থী
গাজীপুর সংবাদদাতা:গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে ওআইসির ১৬টি সদস্য দেশের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েট স্নাতক ও স্নাতকোত্তর…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা

রিয়াদ বিমানবন্দরে হামলায় এবার এনসিপির নিন্দা ও শোক!

রিয়াদ বিমানবন্দরে হামলায় এবার এনসিপির নিন্দা ও শোক!
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘মাই প্রিন্সেস মাম্মি’-জন্মদিনে অপু বিশ্বাসকে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা!

‘মাই প্রিন্সেস মাম্মি’-জন্মদিনে অপু বিশ্বাসকে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিনে মাকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। ১১ অক্টোবর জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি…
 ১১ অক্টোবর ২০২৬    বিনোদন

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ: গেইল

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ: গেইল
লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৫ উইকেটে জিতলেও বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা…
 ১১ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মোহাম্মদপুরে অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা, শুরু যান চলাচল!

মোহাম্মদপুরে অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা, শুরু যান চলাচল!
রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে গেছেন অটোরিকশাচালকরা। পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল…
 ১১ অক্টোবর ২০২৬    রাজধানী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪!

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪!
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায়…
 ১১ অক্টোবর ২০২৬    রাজধানী

এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা!

এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা!
ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দিয়েছেন আদালত। আগামী এক বছর শান্তিভঙ্গ হতে…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য: শেহবাজ শরিফ

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য: শেহবাজ শরিফ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক!

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক!
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের অভিযানের মধ্যে পার্কে বসে থাকা অবস্থায় আটক হয়েছেন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। শনিবার (১০…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা!

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী,…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’, ভারতের আন্দোলনকারীদের পাশে নাহিদ!

‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’, ভারতের আন্দোলনকারীদের পাশে নাহিদ!
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দিল্লিতে…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত