প্রচ্ছদ    জাতীয়   ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড....

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

২২ নভেম্বর ২০২৬ ০৩:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পারস্যের বিখ্যাত কবি ওমর খৈয়ামের সাহিত্যিক সম্পর্ক ও সৃষ্টির প্রতিধ্বনি নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুটি পৃথক অধিবেশনে তার গবেষণা উপস্থাপনের কথা রয়েছে। এতে ফ্রান্স, তাজিকিস্তান, ইরান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে জন্ম নেওয়া ড. মুমিত আল রশিদের এই অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং শরীয়তপুর তথা বাংলাদেশের সাহিত্য ও গবেষণাঙ্গনের জন্যও গৌরবের বিষয়।

আগামী সোমবার (২৩ নভেম্বর) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে তিনি ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে পারস্যের কবি ওমর খৈয়ামের বিখ্যাত রুবাই বা চতুষ্পদী কবিতা কীভাবে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংগীতে নতুন মাত্রা পেয়েছে, তা তুলে ধরবেন তিনি।

আরও পড়ুন

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে তার দ্বিতীয় গবেষণা প্রবন্ধ ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ উপস্থাপনের কথা রয়েছে।

এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন ড. মুমিত। এবার তার গবেষণার কেন্দ্রে থাকছেন পারস্যের আরেক কালজয়ী কবি ওমর খৈয়াম। নজরুলের অনুবাদ ও গানের মধ্য দিয়ে বাংলা ভাষায় খৈয়ামের সাহিত্যিক প্রভাব এবং দুই সংস্কৃতির সেতুবন্ধন আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এবারের উপস্থাপনার অন্যতম আকর্ষণ।

ড. মুমিত আল রশিদ দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ফারসি ভাষা ও সাহিত্যের তুলনামূলক গবেষণায় কাজ করছেন। তার গবেষণায় কাজী নজরুল ইসলামের পাশাপাশি স্থান পেয়েছেন লালন শাহ, হাছন রাজা, বাউল আবদুল করিম, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত ও হেলাল হাফিজের মতো বিশিষ্ট কবি-সাহিত্যিকরা। বাংলাদেশের সাহিত্য ও লোকসংস্কৃতিকে ফারসি ভাষার মাধ্যমে আন্তর্জাতিক পাঠকের কাছে পরিচিত করে তোলাই তার গবেষণার অন্যতম লক্ষ্য।

ড. মুমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বাংলা, ইংরেজি ও ফারসি ভাষায় দেশে-বিদেশে তার ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশে তার গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর ছাড়াও সাংহাই, বেইজিং এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

খৈয়ামের বাংলা অনুবাদ নিয়ে তার গবেষণাও বিশেষ স্বীকৃতি পেয়েছে। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।

অনুবাদ ও চলচ্চিত্রে পারস্যের সংস্কৃতিকে পরিচিত করেছেন দুই বাংলায়
শুধু গবেষণা নয়, অনুবাদ ও চলচ্চিত্রের মাধ্যমেও পারস্যের সাহিত্য-সংস্কৃতিকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ড. মুমিত আল রশিদ। ইরানি চলচ্চিত্রবিশেষজ্ঞ হিসেবে মূল ফারসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন ইরানের ৪০টি চলচ্চিত্র ও ছয়টি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। এসব ধারাবাহিকের মধ্যে রয়েছে ইউসুফ-জুলেখা, আসহাবে কাহাফ, কারবালা কাহিনী, বিবি মরিয়ম, ইসা নবি ও শেহেরজাদ ফরহাদ।

তার উদ্যোগে ২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ইরানি চলচ্চিত্রের শুটিং অনুষ্ঠিত হয়। নার্গিস অবিয়ারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটির নাম ‘শাবি কে মহ কমেল শোদ’। এ ছাড়া ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি অংশের উপদেষ্টা এবং অভিনেত্রী জয়া আহসান অভিনীত ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’র চিত্রনাট্যকার ও উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

‘ফেরেশতে’ ২০২৩ সালে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ২০২৪ সালে ইরানের ফজর চলচ্চিত্র উৎসব ও বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি ইরানের জাতীয় পুরস্কার লাভ করে। অন্যদিকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত তার ফারসি থেকে বাংলায় অনূদিত প্রামাণ্যচিত্র ‘শারমে বুদা’ ২০১৮ সালে ফজর চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসরে প্রদর্শিত হয়।

প্রকাশিত হয়েছে ২১টি গ্রন্থ
ফারসি ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১টি। তার বইগুলোর বিষয়বৈচিত্র্যে রয়েছে ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র ও প্রবাদ-প্রবচন।

কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইরানের পথে-প্রান্তরে’। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। অ্যাডর্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইরানি প্রেমের গল্প’।

ঐতিহ্য প্রকাশনী থেকে তার চলচ্চিত্রবিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘গাভ দ্য কাউ’, ‘অ্যা সেপারেশন’, ‘দ্য সাইক্লিস্ট’, ‘কালোবাজারি’, ‘চিলড্রেন অফ হ্যাভেন’, ‘গড ইজ ক্লোজ’, ‘মাজার শরীফ’, ‘কিংডম অফ সোলায়মান’, ‘ইমিগ্র্যান্ট’, ‘হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হাউস’ ও ‘এ কিউব অফ সুগার’। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রকাশিত হয়েছে ‘মাজমাউল আমসাল’ (প্রবাদ-প্রবচন সম্ভার)।

ফারসি সাহিত্য ও সংস্কৃতিকে বাংলা ভাষার পাঠক-দর্শকের কাছে পরিচিত করে তোলার নিরলস প্রচেষ্টায় ড. মুমিত আল রশিদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিশাপুরের কবি ওমর খৈয়ামের কবিতা থেকে ঢাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানের মধ্য দিয়ে গড়ে ওঠা সাহিত্যিক সম্পর্ক এবার পৌঁছাবে প্যারিসের ইউনেস্কোর বিশ্বমঞ্চে।

নড়িয়ার প্রত্যন্ত গ্রাম পুরানকান্দি থেকে উঠে এসে আন্তর্জাতিক গবেষণাঙ্গনে নিজের অবস্থান তৈরি করা ড. মুমিত আল রশিদ প্রমাণ করেছেন, মেধা, অধ্যবসায় ও গবেষণার মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব। তার এই অর্জনে গর্বিত শরীয়তপুরবাসী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একজন সাধারণ নাগরিক হয়েও…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়
ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁর দাবি, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড…
 ২৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি
এশিয়ার শক্তিধর দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থান ধরে রেখেছে ভারত। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাবের ভিত্তিতে দেশটির সামগ্রিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে…
 ২৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বয়স, অসুস্থতা ও রাজনীতি থেকে…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের রাজনৈতিক দলগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা, অভিন্ন স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় নাশকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে পুলিশি টহল জোরদারসহ…
 ২৩ নভেম্বর ২০২৬    রংপুর

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘মিতালী সেবা ডক্টর চেম্বার’ নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা