প্রচ্ছদ    জাতীয়   মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা...

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর ২০২৬ ০৬:৫৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। তবে জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো উজ্জ্বল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। এ জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি জামায়াত!

তারেক রহমান বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের দৃঢ় অঙ্গীকার হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত রেখে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা।

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও বড় বিষয় হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করা। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, উপস্থিত ব্যক্তিদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই সেই গৌরবের অংশীদার।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ এবং পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীন বাংলাদেশ।

সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র নিজের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজের গর্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য তাঁকেও আবেগাপ্লুত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে এটিকে সশস্ত্র বাহিনীর জন্য গৌরবের বিষয় বলে অভিহিত করেন তিনি।

এ সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্পিকার ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ, সাত বীরশ্রেষ্ঠের স্বজন এবং প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!

কর্মীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিলেন সানরাইজার্সের মালিক!
নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিয়ের উপহার হিসেবে সোনার আংটি দিয়েছেন…
 ২১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!

৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৫১ বস্তা টাকা!
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের!
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের…
 ২১ নভেম্বর ২০২৬    বরিশাল

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যমত, তবে পৃথক কর্মসূচিতে থাকবে বিএনপি-জামায়াত!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু

দেশের অর্থনৈতিক অগ্রগতি ঠেকাতে অপতৎপরতা চলছে: আমির খসরু
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অপতৎপরতা প্রতিহত করতে সরকার,…
 ২১ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপি যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আগে নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!
ব্যক্তিগত জীবনে নতুন আনন্দের অধ্যায়ে পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক ও স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তিনি।…
 ২১ নভেম্বর ২০২৬    বিনোদন

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে চোট পেলেন মেয়র মামদানি!
সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে নেমে গোল করার পরই গুরুতর চোট পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় আগামী ছয় থেকে আট…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী
জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক
সুনামগঞ্জ প্রতিনিধি:১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আটক ইমামের নাম সাদিকুর রহমান (৪২)। তিনি সুনামগঞ্জের শাল্লা…
 ২০ নভেম্বর ২০২৬    সারাদেশ

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর