প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না...

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো জোট, নেতানিয়াহুর আসন কমে ৫৩!

৩০ অক্টোবর ২০২৬ ০৪:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো পক্ষই। এতে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এবারের নির্বাচনে মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ইয়াশার পার্টি পেয়েছে ২১টি, বি’ইয়াচাদ ১২টি এবং জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি আসন। এ ছাড়া দ্য ডেমোক্র্যাটস ও রা’আম পেয়েছে ৮টি করে আসন। ইসরাইল বেইতেনু, ইউনাইটেড তোরাহ জুদাইজম ও ওতজমা ইয়েহুদিত পেয়েছে ৭টি করে আসন। অন্যদিকে শাস ও রিলিজিয়াস জায়োনিজম পেয়েছে ৬টি করে আসন।

আরও পড়ুন

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

নির্বাচনে কয়েকটি দল ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের নির্বাচনি বাধা অতিক্রম করতে পারেনি। ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি পেয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ ভোট। ওফের উইন্টারের পিপল অব ইসরাইল পার্টি পেয়েছে ১ দশমিক ৭ শতাংশ ভোট। আর দেশটির অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের বিকল্প রাজনৈতিক অবস্থান তুলে ধরা চারেদি পাবলিক পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ভোট।

এবারের নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসন উল্লেখযোগ্যভাবে কমেছে। বিদায়ী পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন এই জোটের আসন ছিল ৬৮টি। কিন্তু নতুন নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৫৩টিতে। অর্থাৎ আগের তুলনায় জোটটির আসন কমেছে ১৫টি।

অন্যদিকে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম পার্টি সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। ইসরাইলের নির্বাচনি ইতিহাসে আরব দলগুলোর এটিই সর্বোচ্চ আসনপ্রাপ্তি। আগের পার্লামেন্টে দল দুটির সম্মিলিত আসন ছিল ১০টি। ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে সরকার গঠনের সমীকরণে তাদের ভূমিকা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, জায়োনিস্ট জোটের সদস্যরা রা’আম কিংবা জয়েন্ট লিস্টের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ফলে নেতানিয়াহুবিরোধী শিবিরের জন্য আরব দলগুলোর আসন কাজে লাগিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হতে পারে।

নির্বাচনের চূড়ান্ত ফল আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে কোনো ভুল বা অভিযোগ থাকলে সেগুলো পর্যালোচনা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফল জমা হওয়ার পর প্রেসিডেন্ট দেশটির রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সরকার গঠনের বিষয়ে দলগুলোর মতামত ও সুপারিশ শুনে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগও সামনে এসেছে। কাতারের সম্ভাব্য প্রভাব বিস্তারের প্রচেষ্টা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর এসব অভিযোগ ওঠে। তবে ভোট জালিয়াতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ নাকচ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে কমিশন জানায়, ভোটে ব্যাপক অনিয়মের যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বলেন, এ বিষয়ে পরিচালিত তদন্তের ফল প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। একই সঙ্গে তিনি জানান, তদন্ত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না।

আগামী ১০ নভেম্বর ইসরাইলের নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দীর্ঘায়িত হতে পারে। প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষের হাতে না থাকায় সরকার গঠনের আলোচনা দুই মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে বুধবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে আরেকটি নির্বাচন এড়াতে সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে বৈঠকে বসলে খোলা মন নিয়ে আলোচনায় অংশ নেবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!

খুলনায় জাল নোটসহ দুই নারী আটক!
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

রূপপুর থেকে ২য় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু!

রূপপুর থেকে ২য় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু!
সিয়াম রহমান, ঈশ্বরদী, পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)…
 ২৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২২ নভেম্বর) সকালে এ…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর…
 ২২ নভেম্বর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
কক্সবাজার প্রতিনিধি:জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ’ দল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরুড়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

বরুড়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলার দিঘলগাও গ্রামে কাঁঠাল গাছ থেকে পড়ে আলম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলম বরুড়া উপজেলার শিলমুড়ি…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরুড়ায় গলায় বেলুন আটকে তিন বছরের শিশুর মৃত্যু

বরুড়ায় গলায় বেলুন আটকে তিন বছরের শিশুর মৃত্যু
কুমিল্লার বরুড়া পৌরসভার কশামী এলাকায় গলায় বেলুন আটকে তাবাসুম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত তাবাসুম কশামী এলাকার…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা