গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে এলাকায় কয়েক দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন
সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

থানায় অগ্নিসংযোগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

















