প্রচ্ছদ    জাতীয়   উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে...

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!

২৮ অক্টোবর ২০২৬ ০২:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জাপানিসহ তৃতীয় ভাষা শেখার সুযোগ, উপজেলা হাসপাতালে শয্যাসংখ্যা বৃদ্ধি এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওর নিউ ওতানি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জন্য ভালো কিছু করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশে কিংবা বিদেশে—যেখানেই থাকুন না কেন, প্রত্যেকের কাজের মাধ্যমে দেশের ও মানুষের উপকার হলে সে চেষ্টা করা উচিত। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে দেশে ও প্রবাসে থাকা সব নাগরিকই এর সুফল পাবেন।

আরও পড়ুন

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষায় বিদেশি ভাষা শেখার সুযোগ

শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি জাপানিসহ জার্মান, ফরাসি ও অন্যান্য বিদেশি ভাষা শেখার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী একটি বিদেশি ভাষা বেছে নিতে পারবে। আগামী বছর থেকে স্কুলগুলোতে এসব ভাষা শেখানোর কার্যক্রম শুরুর প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে পরিকল্পনা প্রণয়নের কাজও শুরু হয়েছে।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার সুযোগ নিশ্চিত করার কথাও বলেন তিনি। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।

উপজেলা হাসপাতালে শয্যা বাড়ানোর পরিকল্পনা

স্বাস্থ্যসেবার মান উন্নয়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষ, নারী ও শিশুরা যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বর্তমানে উপজেলা হাসপাতালগুলোতে ৫০টি করে শয্যা রয়েছে। আগামী পাঁচ বছরে এসব হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালু এবং শিশু ও নারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে চিকিৎসার জন্য গ্রামের মানুষকে জেলা বা বিভাগীয় শহরে ছুটতে হবে না। এতে বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও কমবে।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা

চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পুষ্টি এবং ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত স্বাস্থ্যকর্মীদের অন্তত ৮০ শতাংশ নারী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্যসচেতন করার কাজে যুক্ত থাকবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জাপানে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ

জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তারেক রহমান বলেন, এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি। কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এতে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে সহায়তা হবে।

জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে কাজে লাগানোর বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে আগ্রহীদের শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। জাপানি ভাষার শিক্ষক নিয়োগে প্রত্যাশার তুলনায় কম আবেদন পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনশক্তির দক্ষতা বাড়াতে প্রবাসী ও দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একজন সাধারণ নাগরিক হয়েও…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়
ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁর দাবি, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড…
 ২৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি
এশিয়ার শক্তিধর দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থান ধরে রেখেছে ভারত। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাবের ভিত্তিতে দেশটির সামগ্রিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে…
 ২৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বয়স, অসুস্থতা ও রাজনীতি থেকে…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের রাজনৈতিক দলগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা, অভিন্ন স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় নাশকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে পুলিশি টহল জোরদারসহ…
 ২৩ নভেম্বর ২০২৬    রংপুর

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘মিতালী সেবা ডক্টর চেম্বার’ নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা