প্রচ্ছদ    বরিশাল   এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় মাদ্রাসাশিক্ষকসহ...

এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা!

২৮ অক্টোবর ২০২৬ ০৫:৪৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণের জন্য বরাদ্দ করা ইলিশ ও অন্যান্য মাছ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বনয়াতলী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের এ জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে মাছ বিতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ ওঠে, বরাদ্দ করা মাছের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না দিয়ে ব্যক্তিগতভাবে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইজারুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানায় অভিযান চালান।

আরও পড়ুন

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, প্রতিষ্ঠানটি আবাসিক নয়। বিতরণের জন্য পাওয়া মাছের একটি অংশ তিনি নিজের বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয় আবুল হোসেন (৫৫)-এর সঙ্গে মাছ ভাগাভাগি করে নেওয়ার কথাও জানান তিনি।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে মাছ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!
সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুরুতে পাকিস্তানি কোনো অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন শোনা…
 ১৯ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা