জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। এ ছাড়া সদস্যসচিব হয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় নারীশক্তির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মাদকে জড়িত ২৭ পুলিশ সদস্যকে দুই মাসে কারাগারে পাঠিয়েছি: আইজিপি

নতুন কমিটিতে তিনজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ডা. মাহমুদা আলম মিতু আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই কমিটির মাধ্যমে জাতীয় নারীশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
















