প্রচ্ছদ    ঢাকা   এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও...

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি

২৫ অক্টোবর ২০২৬ ০৫:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অন্যদিকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আয়োজিত ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’-এর উদ্বোধনী ও সমাপনী পর্বে তাঁরা এসব কথা বলেন। সকাল ১০টায় উদ্বোধনী পর্বে ফরিদা খানম এবং বিকেল ৪টায় সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে আব্দুস সালাম বক্তব্য দেন।

আরও পড়ুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

উদ্বোধনী পর্বে ফরিদা খানম বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ প্রকাশের আগে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করতে হবে। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে আপস করা যাবে না। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে।

সমাপনী পর্বে আব্দুস সালাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব রয়েছে। ভোটের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংগঠিত হওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে। সংবাদ প্রকাশের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব বিবেচনা করা জরুরি। একটি সংবাদ বা ছবি মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তাই সাংবাদিকদের নির্ভুলতা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার ধরন বদলে গেছে। এখন একটি মোবাইল ফোন দিয়েই সংবাদ সংগ্রহ, ভিডিও সম্পাদনা ও প্রকাশের কাজ করা সম্ভব। একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে অনেক সময় একাই এসব দায়িত্ব পালন করতে হয়। তাই তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে গঠিত এমআরইউ মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। সাংবাদিকদের একত্রিত হওয়া, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় বা ঠিকানা প্রয়োজন উল্লেখ করে তিনি এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

‘জ্ঞান, দক্ষতা ও সুস্থতায় সাংবাদিকদের একদিন’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, স্ক্রিপ্ট রাইটিং, ডেস্ক রিপোর্টিং, নিউজ প্রেজেন্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা এবং ফ্যাক্ট-চেকিং ও তথ্য যাচাইবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। পাশাপাশি আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা, এমআরইউ বুক কর্নার ও কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজনের মেডিকেল পার্টনার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং কুইজ ও পুরস্কার পার্টনার হিসেবে ছিল লাবণ্য মিডিয়া হাউজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরইউ উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, এমআরইউ সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সফিউর রহমান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

উল্লেখ্য, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) ২০২৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক…
 ২০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায়…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!
বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পক্ষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন…
 ২০ নভেম্বর ২০২৬    রাজধানী

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের বিভিন্ন দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। বিশেষ করে দলে…
 ২০ নভেম্বর ২০২৬    খেলাধুলা