প্রচ্ছদ    জাতীয়   এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও...

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!

১৩ অক্টোবর ২০২৬ ১১:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে সরকার। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালিয়ে যাবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে একটি প্রজন্মকে লক্ষ্য করে কাজ শুরু করতে হবে, যাতে ভবিষ্যতে এই অবক্ষয় রোধ করা যায়। এ জন্য প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকেই সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুন

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ঝরে পড়া ও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, যারা উত্তীর্ণ হয়েছে, তারা এগিয়ে গেছে। তবে যারা ঝরে পড়েছে কিংবা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের বিষয়টি আগে বিবেচনায় নিতে হবে। এসব শিক্ষার্থীকে কীভাবে আবার শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা চলতে দেওয়ার পরিবর্তে দ্রুত তাদের মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও জানান, পুনঃপরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না। পুনঃপরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষার ধারায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো অকৃতকার্য ও ঝরে পড়া শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের মাধ্যমে তাদের জন্য উপযুক্ত শিক্ষার পথ নির্ধারণ করা। তবে পুনঃপরীক্ষার সুনির্দিষ্ট নিয়ম, মূল্যায়ন পদ্ধতি ও বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত জানানো হয়নি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাংলাদেশের ‘ইশারায়’ দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশের ‘ইশারায়’ দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে আন্দোলন চলছে। এই আন্দোলনের পেছনে বাংলাদেশের…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে সরকার। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালিয়ে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ইরান নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র, স্বীকারোক্তি ট্রাম্পের!

ইরান নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে যুক্তরাষ্ট্র, স্বীকারোক্তি ট্রাম্পের!
ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এতে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রতিমন্ত্রী
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডধারীরা দেশে রেমিট্যান্স পাঠালে প্রচলিত আড়াই শতাংশের পরিবর্তে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নিজেই চার্জিং ক্যাবল খুলে আলোচনায় রোবট ‘ডিজিট’!

নিজেই চার্জিং ক্যাবল খুলে আলোচনায় রোবট ‘ডিজিট’!
বিজ্ঞান কল্পকাহিনিকে বাস্তবে রূপ দিয়ে মানুষের সাহায্য ছাড়াই নিজের চার্জিং ক্যাবল খুলে উঠে দাঁড়াতে পারে হিউম্যানয়েড রোবট ‘ডিজিট’। মার্কিন প্রতিষ্ঠান অ্যাজিলিটি রোবোটিক্সের তৈরি এই রোবটের…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার!

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআই মেহেদীর বিরুদ্ধে!

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআই মেহেদীর বিরুদ্ধে!
চোরাই ফোন উদ্ধারের দাবি করে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটুর বিরুদ্ধে। একই সঙ্গে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে পারিবারিক সচেতনতার বিকল্প নেই: রাষ্ট্রপতি

দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে পারিবারিক সচেতনতার বিকল্প নেই: রাষ্ট্রপতি
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবারকে সচেতন হতে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান

কেয়া কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান
গাজীপুর সংবাদদাতা: কেয়া কসমেটিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস!

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিক্ষোভ ও নানা মন্তব্যের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!

১২৩ বছর বয়সে মারা গেলেন চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আব্বাস প্রামাণিক!
নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সে মারা গেছেন আব্বাস প্রামাণিক। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৩ সালে জন্ম নেওয়া এই প্রবীণ ব্যক্তি দীর্ঘ জীবন কাটানোর পাশাপাশি শিক্ষকতা…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!

ছেলেকে পেয়েছি, আর কিছু চাওয়ার নেই!
মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানানো পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা