কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বেকারিতে স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বেকারির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য বেকারি কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

















