প্রচ্ছদ    রংপুর   কাউনিয়ার চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য...

কাউনিয়ার চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহন, জীবিকা চলছে ৪ শতাধিক পরিবারের

২৭ অক্টোবর ২০২৬ ০৪:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীবেষ্টিত ২২টি চরাঞ্চলে কৃষিপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। বালুময় পথ, কাদামাটির রাস্তা ও শুকিয়ে যাওয়া নদীর শাখা-প্রশাখা পেরিয়ে কৃষকের উৎপাদিত ফসল হাটবাজারে পৌঁছে দিচ্ছে এই বাহন। এতে একদিকে সহজ হচ্ছে কৃষিপণ্য বাজারজাতকরণ, অন্যদিকে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন চার শতাধিক পরিবারের সদস্য।

সরেজমিনে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, এসব এলাকায় ধান, পাট, আলু, বাদাম, ভুট্টা, ডাল, পেঁয়াজ, মরিচ ও কুমড়াসহ নানা ধরনের ফসল উৎপাদিত হচ্ছে। তবে কৃষি উৎপাদনের সম্ভাবনা থাকলেও দুর্গম যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে এখানকার কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেক এলাকায় ভ্যান, রিকশা, ট্রলি কিংবা ট্রাক চলাচল করতে না পারায় উৎপাদিত ফসল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের।

একসময় পরিবহনসংকটের কারণে জমি থেকে ফসল সংগ্রহের পর অনেক কৃষক স্থানীয় ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে তা বিক্রি করতে বাধ্য হতেন। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ত। বর্তমানে ঘোড়ার গাড়ির ব্যবহার বাড়ায় কৃষকেরা তুলনামূলক সহজে ফসল হাটবাজারে নিয়ে বিক্রি করতে পারছেন। ফলে সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

আরও পড়ুন

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

স্থানীয়দের কাছে ঘোড়ার গাড়ি ‘চরের বাহন’ হিসেবে পরিচিত। দুর্গম ও বালুময় পথে চলাচলের উপযোগী হওয়ায় কৃষিপণ্য পরিবহনে এ বাহনের ওপর নির্ভরতা বাড়ছে। বিশেষ করে রবি মৌসুমে আলু, বাদাম, ভুট্টা, কুমড়া ও অন্যান্য ফসল পরিবহনে ঘোড়ার গাড়ির চাহিদা বেশি থাকে।

উপজেলার ঢুসমারা চরের ঘোড়ার গাড়িচালক আবদুল করিম মণ্ডল বলেন, শুষ্ক মৌসুমে, বিশেষ করে রবি ফসলের মৌসুমে তাঁর আয় বেশি হয়। কৃষকের উৎপাদিত পণ্য পরিবহন করে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয় করেন তিনি। তবে কাজের পরিমাণ ও মৌসুমের ওপর আয়ের তারতম্য হয়।

তিনি বলেন, “চরের রাস্তায় অন্য যানবাহন সহজে চলতে পারে না। ঘোড়ার গাড়িতে কৃষকের ফসল হাটে পৌঁছে দেওয়া যায়। এতে কৃষকের সুবিধা হচ্ছে, আবার আমাদেরও কর্মসংস্থান হয়েছে। এই গাড়ি চালিয়েই সংসার চালাচ্ছি।”

হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের ঘোড়ার গাড়িচালক আবদুল খালেক বলেন, চরাঞ্চলে কৃষি উৎপাদন ও পণ্য পরিবহনের চাহিদা বাড়ায় তাঁর আয়ও বেড়েছে। ঘোড়ার গাড়ি চালিয়ে উপার্জিত অর্থ তাঁর পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরাজি হরিশ্বর গ্রামের কৃষক দরদি বলেন, “ঘোড়ার গাড়ির কারণে এখন চর থেকে ফসল হাটে নিয়ে বিক্রি করতে পারছি। আগে পরিবহনের সমস্যায় অনেক সময় কম দামে ফসল বিক্রি করতে হতো। এখন নিজেরাই পণ্য বাজারে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।”

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, চরাঞ্চলে কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান এবং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমদ জানান, ঘোড়ার গাড়ির ব্যবহার কৃষিপণ্য পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর আল মামুন বলেন, ঘোড়া চরাঞ্চলে পণ্য পরিবহনের উপযোগী একটি প্রাণী। তবে ঘোড়ার সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখতে নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, ঘোড়ার গাড়ির মাধ্যমে চরাঞ্চলের কৃষকেরা উৎপাদিত ফসল বাজারে নিয়ে বিক্রি করার সুযোগ পাচ্ছেন। দুর্গম এলাকায় কৃষিপণ্য পরিবহনে এ বাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাউনিয়ার চরাঞ্চলে কৃষি উৎপাদনের সম্ভাবনা থাকলেও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ। কৃষকের উৎপাদিত পণ্য সহজে ও কম খরচে বাজারে পৌঁছাতে সারা বছর চলাচল উপযোগী রাস্তা নির্মাণ এবং পরিবহনব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি ঘোড়ার গাড়িচালকদের নিরাপত্তা এবং ঘোড়ার স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।

দুর্গম চরাঞ্চলে ঘোড়ার গাড়ি তাই শুধু কৃষিপণ্য পরিবহনের বাহন নয়, এটি শত শত মানুষের জীবিকা নির্বাহেরও অন্যতম অবলম্বন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!
সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুরুতে পাকিস্তানি কোনো অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন শোনা…
 ১৯ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা