প্রচ্ছদ    নির্বাচিত   ‘ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজনকেও...

‘ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজনকেও খুঁজে পাবেন না’: হাসনাত

১ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিএনপি সরকার ক্রসফায়ার শুরু করলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত নিজ দলের লোকদেরই এর মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজন লোককেও খুঁজে পাওয়া যাবে না।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়াগামী এই লংমার্চের পথসভায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন হাসনাত।

বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চাকরি দেওয়ার কথা বলে যারা ঘুষ নেয়, তাদেরও এর আওতায় আনতে হবে। আর এসব অপরাধে জড়িতদের মধ্যে বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!

মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!

হাসনাত বলেন, বিএনপির সবাই চাঁদাবাজি করেন না, এটি যেমন সত্য; তেমনি যারা চাঁদাবাজি করেন, তাঁরা প্রত্যেকেই বিএনপির—এটিও সত্য।

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশ নামের গাড়িটির ইঞ্জিন নষ্ট করে দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন বিষয়ে কথা বললে পুলিশ দিয়ে মানুষকে বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে। ময়মনসিংহের সাথী আক্তার নামে এক নারীকে পুলিশ বাসা থেকে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। ওই নারী ফেসবুক লাইভে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন বলে জানান হাসনাত।

চাকরির সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। হাসনাতের অভিযোগ, জাপান ও মালয়েশিয়া সফর শেষে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে জানানো হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ ভাত, কর্মসংস্থান ও নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চায়।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তাঁর দাবি, সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ ঋণখেলাপির কারণে সংকটে থাকা ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের পরিকল্পনা দেখা যাচ্ছে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা নিয়েও সমালোচনা করেন তিনি। হাসনাতের ভাষ্য, সরকারপ্রধানের কাছ থেকে দেশ গড়ার পরিকল্পনা প্রত্যাশা করা হলেও দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনা দেখা যাচ্ছে। এ ধরনের পরিকল্পনা জনগণ চায়নি বলেও মন্তব্য করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজনকেও খুঁজে পাবেন না’: হাসনাত

‘ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজনকেও খুঁজে পাবেন না’: হাসনাত
বিএনপি সরকার ক্রসফায়ার শুরু করলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত নিজ দলের লোকদেরই এর মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। রোববার…
 ১ নভেম্বর ২০২৬    ঢাকা

‘আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’, মৃত্যুর আশঙ্কার সেই অভিজ্ঞতা জানালেন তানিয়া বৃষ্টি!

‘আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’, মৃত্যুর আশঙ্কার সেই অভিজ্ঞতা জানালেন তানিয়া বৃষ্টি!
মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকের কাছ থেকে নিজের আয়ু নিয়ে ভয়াবহ কথা শুনেছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এমনকি একপর্যায়ে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল…
 ১ নভেম্বর ২০২৬    বিনোদন

মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!

মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিকদের মূল দাবি পূরণ হওয়ায় চলমান আন্দোলন ও সড়ক অবরোধ ছেড়ে নিজ নিজ…
 ১ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ দফা দাবি না মানলে এক দফা, ‘আঙুল বাঁকা করতে বাধ্য হবো’: জামায়াত আমির

৭ দফা দাবি না মানলে এক দফা, ‘আঙুল বাঁকা করতে বাধ্য হবো’: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নিতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি!

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি!
সংসার, সন্তান ও পারিবারিক দায়িত্ব সামলেও যে স্বপ্ন পূরণ করা সম্ভব, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহিণী রীতি খাতুন। দীর্ঘ ১৫ বছর…
 ১ নভেম্বর ২০২৬    রাজশাহী

রাশেদ খানের সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান জানতে চান পাটওয়ারী!

রাশেদ খানের সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান জানতে চান পাটওয়ারী!
  তাঁর মতে, কোনো সংবাদপত্রের প্রতিবেদনের সঙ্গে মতপার্থক্য থাকলে তথ্য-প্রমাণ দিয়ে প্রতিবাদ জানানো উচিত, কিন্তু প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। একই সঙ্গে…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার পানশালায় ছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী ও দীপ!

মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার পানশালায় ছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী ও দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায়…
 ১ নভেম্বর ২০২৬    রাজধানী

ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটের মধ্যেই…
 ১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান না ঘটে এবং দ্বিতীয় কোনো ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি,…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু
চট্টগ্রাম প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ…
 ৩১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম