প্রচ্ছদ    নির্বাচিত   খালেদা জিয়া যে পত্রিকা জনসভায়...

খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

১ নভেম্বর ২০২৬ ১২:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

২০১১ সালে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় যে ‘আমার দেশ’ পত্রিকার খবর তুলে ধরেছিলেন, সেই পত্রিকার কপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ছিঁড়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানও স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি। সংবাদপত্রের সমালোচনার জবাব দিতে পত্রিকা ছিঁড়ে ফেলার পরিবর্তে তথ্য-প্রমাণ দিয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানিয়েছেন নাসীরুদ্দীন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পোস্টে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন বলেন, ওই দিন বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া একটি জনসভায় ‘আমার দেশ’ পত্রিকার খবর তুলে ধরেছিলেন।

সেই ঘটনার সঙ্গে সাম্প্রতিক ঘটনার তুলনা করে নাসীরুদ্দীন লেখেন, ‘আজ তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান সেই পত্রিকাই ছিঁড়ছেন। মায়ের হাতে সংবাদের সূত্র, ছেলের সহকারীর হাতে ছেঁড়ার বস্তু। ক্ষমতা বদলালে সংবাদপত্রের কদরও কি বদলে যায়?’

আরও পড়ুন

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!

তিনি আরও বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন করা উচিত। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু পত্রিকা ছিঁড়ে ফেললে কোনো অভিযোগ খণ্ডিত হয় না। একই সঙ্গে এ ঘটনায় প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে এসে ‘আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলেন। তাকে নিয়ে পত্রিকাটিতে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এমন প্রতিক্রিয়া দেখান। লাইভে প্রকাশিত ভিডিওতে তাকে ক্ষোভ প্রকাশ করে পত্রিকাটির কপি ছিঁড়তে দেখা যায়।

রাশেদ খানের অভিযোগ, পত্রিকাটির প্রতিবেদন দুটির মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘আমার দেশ’। এর আগে গত ১৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহকারীরা কী করছেন’ শিরোনামে পত্রিকাটির প্রথম পাতায় আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। উভয় প্রতিবেদনেই রাশেদ খানের নাম উল্লেখ করা হয়।

ফেসবুক লাইভে রাশেদ দাবি করেন, ১৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে তাকে ঢালাওভাবে অভিযুক্ত করা হলেও তার দায়িত্ব ও কাজের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন নিয়েও আপত্তি জানান তিনি। বিএনপিতে যোগ দেওয়ার পরও কেন তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে, সে প্রশ্ন তোলেন রাশেদ।

এ ছাড়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার সাম্প্রতিক বক্তব্যের জেরেই ‘আমার দেশ’ প্রতিবেদন দুটি প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। রাশেদের দাবি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে জ্যেষ্ঠ ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এ অভিযোগের বিষয়ে জামায়াতকে তদন্তের চ্যালেঞ্জও জানান তিনি।

রাশেদ বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অথবা দলটির গঠিত তদন্ত কমিটির কাছে এ বিষয়ে প্রমাণ দিতে পারবেন তিনি। তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে জামায়াত তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে বলেও মন্তব্য করেন।

এদিকে, রাশেদ খানের পত্রিকা ছেঁড়ার ঘটনাকে ২০১১ সালে খালেদা জিয়ার জনসভায় ‘আমার দেশ’ তুলে ধরার ঘটনার সঙ্গে তুলনা করে রাজনৈতিক সহকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি এ ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্য বা অবস্থান কী, তা জানতে চেয়েছেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!
শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে…
 ২৪ নভেম্বর ২০২৬    ঢাকা

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করলেন মহড়া!

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করলেন মহড়া!
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নোয়াখালীর স্বর্ণদ্বীপে অল-টেরেইন ভেহিকল (এটিভি) বা বিশেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ!

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ!
সালমান ফারসী, সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুম, খুন ও ক্রসফায়ার হয়নি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুম, খুন ও ক্রসফায়ার হয়নি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে কোনো গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। মঙ্গলবার (২৪…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ

পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ
‎মোঃ ইমরান নাজীর, পাবনা:‎‎পাবনায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের পর বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেব: হাসনাত

শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেব: হাসনাত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শেখ…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর!

হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর!
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথক দুটি অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাবেক মেয়র সাঈদ খোকন আটক হওয়ার পর আদালত চত্বরে তার আইনজীবীকে হেনস্তার ঘটনাকে অন্যায় ও অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা.…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া!

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকেও সরে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ
বাংলাদেশের ভূখণ্ডে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদানের প্রক্রিয়ায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের উপস্থিতি…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    বিনোদন