গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহবাব মিয়া, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক খালিদ হোসেন মিলটন, বিএনপি নেতা আব্দুস সোবাহান মিয়া ও আশ্রাফ উজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, স্মৃতিসৌধ ও জাতীয় পতাকা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


















