গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
নতুন দায়িত্বে যোগ দেওয়ার আগে আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ২০২৬ সালের জুলাই মাসে তিনি ওই পদে যোগ দেন। এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!

শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুরে অপরাধ দমন, নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন কমিশনারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে শিল্পকারখানার নিরাপত্তা, শ্রমিক অসন্তোষ মোকাবিলা এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে তার কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে। তার নেতৃত্বে গাজীপুরে জনবান্ধব পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
















