চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮ নম্বর ওয়ার্ডে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শান্তা দেব (২৮) ও তাঁর স্বামী অপরূপ দেব। অপরূপ দেব আশুতোষ দেবের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় তাঁদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়। পরে স্বামী-স্ত্রী দুজনকে আটক করে পুলিশ।

















