প্রচ্ছদ    চট্টগ্রাম   চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এসএম...

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এসএম জমির উদ্দিনের সদস্যপদ বহালের নির্দেশ

১২ অক্টোবর ২০২৬ ০৩:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর সভাপতি ও তার কতিপয় অনুসারীর সিদ্ধান্তে বাদ দেওয়া নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এস এম জমির উদ্দিনকে সোসাইটির বার্ষিক সাধারণ সভা এবং উপ-আইনভুক্ত সভাসমূহে অংশগ্রহণে বাধা না দিতে এবং উপ-আইনের অধীনে সদস্য হিসেবে সোসাইটির কার্যালয়ে প্রবেশ ও আনুষঙ্গিক কার্যক্রমে কোনো প্রকার বাধা প্রদান না করার আদেশ দেওয়া হয়েছে।

সংগঠন ও সমবায়ের উপ-আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিকার চেয়ে গত ৮ অক্টোবর ৫ম সিনিয়র সিভিল জজ আবুল হায়াত মুহাম্মদ তারেক আজমের আদালতে মামলা দায়ের করেন সদস্য এস এম জমির উদ্দিন। শুনানি শেষে বিচারক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান।

আরও পড়ুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

মামলার আর্জিতে বলা হয়, সোসাইটির নির্বাচিত সদস্য এস এম জমির উদ্দিন বিভিন্ন কর্মকাণ্ডে সভাপতি ও অন্য কারও যেকোনো ধরনের বেআইনি কাজের প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সোসাইটির সভাপতি, ব্যবস্থাপক এবং তাদের কয়েকজন অনুসারী মিলে বিভিন্ন সময় সদস্য জমির উদ্দিনকে অপসারণের জন্য নানা চক্রান্ত করতে থাকেন। তারই অংশ হিসেবে তারা নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে মো. জোবায়ের নামের এক সদস্যকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের বিরুদ্ধে সভাপতির মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি বরাবর একটি দরখাস্ত করান।

উক্ত দরখাস্তের ভিত্তিতে সোসাইটির সভাপতি সম্পূর্ণ একক সিদ্ধান্তে এবং সংশ্লিষ্ট বিধিমালা অমান্য করে ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে সদস্য এস এম জমির উদ্দিনকে একটি নোটিশ পাঠান। প্রসঙ্গত, সভাপতি ও তার সহযোগীরা ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকের কাছেও একটি চিঠি দেন। ওই চিঠির জবাবে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্মানিত গ্রাহকের অ্যাকাউন্ট সংক্রান্ত এবং ব্যক্তিগত তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।

তা সত্ত্বেও সভাপতির নেতৃত্বাধীন চক্রান্তকারীরা কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনকে কয়েকটি সভায় অনুপস্থিত থাকার মতো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে এবং একটি ভুয়া সভার ছবি উপস্থাপন করে তার সদস্যপদ বাতিল করা হয়েছে জানিয়ে কার্যালয় থেকে চলে যেতে বলে। একই সাথে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনকে তারা নানা প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এসব বিষয়ে জমির উদ্দিন গত ৪ অক্টোবর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করেন।

সমিতির নির্বাচিত কোনো সদস্যকে অপসারণের বিষয়ে সোসাইটির উপ-আইনের সংশ্লিষ্ট ধারা অমান্য করে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মর্মে অভিযোগ এনে প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালতের আদেশে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রেখে তার স্থলে অন্য কাউকে দিয়ে কোনো সভা ও কার্যক্রম না করানোর জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি

চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি
চাঁদপুরে নিবন্ধিত জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা চাল বিতরণ না করে ব্যবসায়ীর কাছে বিক্রি করে পাচারের সময় পাঁচ টন চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। চাল…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এসএম জমির উদ্দিনের সদস্যপদ বহালের নির্দেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এসএম জমির উদ্দিনের সদস্যপদ বহালের নির্দেশ
‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর সভাপতি ও তার কতিপয় অনুসারীর সিদ্ধান্তে বাদ দেওয়া নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রাখার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

সম্পত্তির জেরে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে, ৫ ঘণ্টা উঠানে পড়ে ছিল লাশ

সম্পত্তির জেরে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে, ৫ ঘণ্টা উঠানে পড়ে ছিল লাশ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগে তার জানাজা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে হালিমা বেওয়ার বিরুদ্ধে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায়…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
শাহ আলম, কুড়িগ্রাম:‘ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো কুড়িগ্রামেও ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর