প্রচ্ছদ    ঢাকা   জাজিরায় খেলনা ভেবে ককটেল হাতে...

জাজিরায় খেলনা ভেবে ককটেল হাতে নিয়ে বিস্ফোরণ, কিশোর গুরুতর আহত

৬ অক্টোবর ২০২৬ ০৪:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। সেটিকে খেলনা বল মনে করে সে হাতে তুলে নেয়। এ সময় তার সহপাঠী কামরুল বিষয়টি দেখে জুনায়েদের কাছে বস্তুটি সম্পর্কে জানতে চায়।

আরও পড়ুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল হিসেবে শনাক্ত করেন। বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে জুনায়েদ বস্তুটি হাত থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই ককটেলটি বিস্ফোরিত হয় এবং কাছে দাঁড়িয়ে থাকা কামরুল গুরুতর আহত হয়।

বিস্ফোরণে কামরুলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আরও দুটি ককটেল উদ্ধার করে। এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সাইদুজ্জামান বলেন, “ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক…
 ২০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায়…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!
বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পক্ষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন…
 ২০ নভেম্বর ২০২৬    রাজধানী

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের বিভিন্ন দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। বিশেষ করে দলে…
 ২০ নভেম্বর ২০২৬    খেলাধুলা