যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের বিক্ষোভ ও নানা মন্তব্যের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় কয়েকজনকে। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাঁকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কয়েকজন তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’সহ বিভিন্ন মন্তব্য করেন। এসব মন্তব্যের মাধ্যমে তাঁরা ড. ইউনূসের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে ১০ হাজার বিজিবি সদস্য!

এ সময় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। উপস্থিত একাধিক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরের দিকে চলে যান।
তবে বিমানবন্দরে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, তাঁদের মন্তব্যের পেছনের কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
















