প্রচ্ছদ    আন্তর্জাতিক   ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়...

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় লুলার, হারলেন বলসোনারোর ছেলে!

২৬ অক্টোবর ২০২৬ ০৫:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম দফার ভোটে পিছিয়ে থাকলেও রানঅফে ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেছেন তিনি। ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য পরিচিত লুলার এই জয় ব্রাজিলের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নির্বাচনের ফল নিয়ে আপত্তি তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন ফ্লাভিও বলসোনারো।

ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় সব ভোট গণনা শেষে লুলা ৫১ দশমিক ৭৯ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় ৪৪ লাখ ভোট। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিজের চতুর্থ মেয়াদ নিশ্চিত করেছেন লুলা। এর আগে তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদ এবং ২০২৩ সাল থেকে তৃতীয় মেয়াদে দেশটির দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত রানঅফের ফল শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে ছিল। ভোট গণনার শুরুর দিকে ফ্লাভিও এগিয়ে থাকলেও পরবর্তী সময়ে ব্যবধান কমিয়ে এগিয়ে যান লুলা। শেষ পর্যন্ত তাঁর জয় নিশ্চিত হয়।

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে ফের হামলার দাবি হুথিদের!

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে ফের হামলার দাবি হুথিদের!

প্রথম দফায় এগিয়ে থেকেও হার ফ্লাভিওর

গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ফ্লাভিও বলসোনারো ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে ছিলেন। অন্যদিকে লুলা পেয়েছিলেন ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট। কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

প্রথম দফায় পিছিয়ে পড়ার পর লুলা জীবনযাত্রার ব্যয়, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতির মতো বিষয়কে সামনে রেখে প্রচার চালান। অন্যদিকে ফ্লাভিও তাঁর বাবা সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকগোষ্ঠীকে কাজে লাগিয়ে ডানপন্থি রাজনৈতিক শক্তিকে আরও সুসংহত করার চেষ্টা করেন। তবে দ্বিতীয় দফায় ভোটারদের সমর্থন নিজের দিকে টেনে নিয়ে শেষ পর্যন্ত জয় পান লুলা।

বিবিসি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের আধুনিক নির্বাচনী ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পেয়েও দ্বিতীয় দফায় পরাজিত হওয়ার এমন নজির দেশটির গণতান্ত্রিক ইতিহাসে বিরল। ফলে লুলার এই জয়কে বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্টের ছেলেকে হারিয়ে লুলার জয়

ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। তাঁর বাবা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর জইর বলসোনারোর বিরুদ্ধে নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে এ ঘটনায় তাঁর কারাদণ্ড হয়।

এবার বাবার পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনেটর ফ্লাভিও। প্রথম দফায় এগিয়ে থাকার পরও রানঅফে পরাজিত হওয়ায় প্রেসিডেন্ট পদে ফেরার স্বপ্ন পূরণ হলো না বলসোনারো পরিবারের।

নির্বাচন নিয়ে আপত্তি, বাতিলের দাবি ফ্লাভিওর

নির্বাচনের শেষ পর্যায়ে ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়। গণপরিবহনসংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন পরিস্থিতির কারণে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভোটের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ফ্লাভিও বলসোনারো।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফল ঘোষণার পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুলে ভোট বাতিলের দাবি জানান তিনি। এ নিয়ে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে নির্বাচনে জয়ী হলেও লুলার সামনে রাজনৈতিক বিরোধ ও আইনি বিতর্ক মোকাবিলার চ্যালেঞ্জ থাকছে।

লুলার সামনে নতুন চ্যালেঞ্জ

চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার আগে লুলার সামনে অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয়, অপরাধ দমন এবং রাজনৈতিক বিভাজন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তাঁর সামাজিক সুরক্ষা কর্মসূচি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামী ৫ জানুয়ারি ২০২৭ তাঁর নতুন মেয়াদ শুরু হওয়ার কথা। এই জয়ের মধ্য দিয়ে লুলা শুধু নিজের রাজনৈতিক অবস্থানই শক্তিশালী করলেন না, বরং লাতিন আমেরিকায় ডানপন্থি রাজনীতির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যেও বামপন্থি নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখলেন।

সূত্র: রয়টার্স, আলজাজিরা, বিবিসি ও অ্যাসোসিয়েটেড প্রেস।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি!

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে নামছে এনসিপি!

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে নামছে এনসিপি!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের সংকটের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সরকার অনুমোদন দিলে ‘ক্রসফায়ারেও’ পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমোদন দিলে ‘ক্রসফায়ারেও’ পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যার পথেও পুলিশ যেতে পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…
 ২৬ অক্টোবর ২০২৬    জাতীয়

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে ফের হামলার দাবি হুথিদের!

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে ফের হামলার দাবি হুথিদের!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কয়েকটি পাম্পিং স্টেশনে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শ্বশুরের মৃত্যুর একদিন পরই মারা গেলেন পুত্রবধূ!

শ্বশুরের মৃত্যুর একদিন পরই মারা গেলেন পুত্রবধূ!
নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর শোকের মধ্যে একদিনের ব্যবধানে মারা গেছেন তাঁর পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রোববার (২৫ অক্টোবর)…
 ২৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রংপুরের গঙ্গাচড়ায় হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে গংগাচড়ায় সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখা নারী বিভাগ। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার…
 ২৬ অক্টোবর ২০২৬    রংপুর

কীটনাশকের অর্ডার দিয়ে পেলেন বাঁশের টুকরো, ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার!

কীটনাশকের অর্ডার দিয়ে পেলেন বাঁশের টুকরো, ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার!
কুমিল্লার চান্দিনায় পাইকারি কীটনাশক কেনার অর্ডার দিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সার ব্যবসায়ী। ওষুধের বদলে মালামালের প্যাকেটে বাঁশের টুকরো দেখতে পেয়ে ডেলিভারিম্যানকে আটক…
 ২৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফেসবুকে সরকার ও বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী পুলিশের হেফাজতে!

ফেসবুকে সরকার ও বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী পুলিশের হেফাজতে!
ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।…
 ২৬ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় লুলার, হারলেন বলসোনারোর ছেলে!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় লুলার, হারলেন বলসোনারোর ছেলে!
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম দফার ভোটে পিছিয়ে থাকলেও রানঅফে…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আমতলীতে ধানখেতে আগাছানাশক ও লবণ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

আমতলীতে ধানখেতে আগাছানাশক ও লবণ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ
আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে ফসলি জমিতে লবণ ও আগাছানাশক ওষুধ প্রয়োগ করে প্রায় ৫ লাখ…
 ২৫ অক্টোবর ২০২৬    বরিশাল

কুমিল্লার বাঙ্গরা বাজারে মামাকে কুপিয়ে হত্যা: ১৬ ঘণ্টার মধ্যে ভাগনে গ্রেফতার

কুমিল্লার বাঙ্গরা বাজারে মামাকে কুপিয়ে হত্যা: ১৬ ঘণ্টার মধ্যে ভাগনে গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নে এক নারীকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মামা মাসুদ মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে মো. শিপন মিয়ার…
 ২৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শৈলকুপায় ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ২ জনের কারাদণ্ড

শৈলকুপায় ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ২ জনের কারাদণ্ড
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক দুই আসামির ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে…
 ২৫ অক্টোবর ২০২৬    খুলনা

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবকের মৃত্যু

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া:কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মামুন হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ…
 ২৫ অক্টোবর ২০২৬    খুলনা

‘পদত্যাগের আগে বিএনপিতে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন আসিফ-মাহফুজ’: রাশেদ খান

‘পদত্যাগের আগে বিএনপিতে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন আসিফ-মাহফুজ’: রাশেদ খান
পদত্যাগের আগে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। রোববার রাতে বিশেষ বিমানে তাঁর টোকিওর…
 ২৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম