প্রচ্ছদ    নির্বাচিত   সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনের আন্দোলনকে...

সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনের আন্দোলনকে শক্তিশালী করেছেন: রিজভী

২৬ অক্টোবর ২০২৬ ১১:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে আপস না করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অবদান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছিল বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের প্রকৃত পরিস্থিতি জানতে মানুষ বিবিসি ও ভয়েস অব আমেরিকার সংবাদ শুনতেন। সে সময় ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের সংবাদ পরিবেশন মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করত। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন-সংগ্রামের খবর জানতে পারতেন।

আরও পড়ুন

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের!

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের!

রিজভী আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের নানা ধরনের চাপ, গ্রেপ্তার ও হয়রানির মুখে পড়তে হতো। এসব প্রতিকূলতার মধ্যেও গিয়াস কামাল চৌধুরী সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছিলেন। নিরাপত্তার কারণে কখনো কখনো তাঁকে সংবাদ পাঠানোর স্থানও গোপন রাখতে হতো। পেশাগত দায়িত্বের প্রতি তাঁর নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের কাছে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল।

বিএনপির এই নেতা বলেন, ওই সময়ের অনেক সাংবাদিক নীতিবান, দৃঢ়চেতা ও আপসহীন ছিলেন। নানা প্রলোভন ও চাপের মুখেও তাঁরা নিজেদের আদর্শ থেকে সরে আসেননি। তাঁদের সত্যনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুসরণীয়।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার অসাধারণ দক্ষতা এবং তরুণদের প্রতি আন্তরিক ও স্নেহশীল আচরণ রিজভীকে মুগ্ধ করত। তাঁর ভাষায়, গিয়াস কামাল চৌধুরী শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী।

আলোচনা সভায় গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জোটের জয়, পরাজয় স্বীকার ভুচিচের!

সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জোটের জয়, পরাজয় স্বীকার ভুচিচের!
সার্বিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নির্বাচনে জয় পেয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’। দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আলেকসান্দার ভুচিচ পরাজয় স্বীকার করে নিয়েছেন। দুর্নীতি…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনের আন্দোলনকে শক্তিশালী করেছেন: রিজভী

সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনের আন্দোলনকে শক্তিশালী করেছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

১৫ দিনে লালন সাঁইয়ের আখড়াবাড়ির দানবাক্সে ৮ লাখ টাকার বেশি!

১৫ দিনে লালন সাঁইয়ের আখড়াবাড়ির দানবাক্সে ৮ লাখ টাকার বেশি!
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দুটি দানবাক্স খুলে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। মাত্র ১৫ দিনের ব্যবধানে দানবাক্স দুটি দ্বিতীয়বার…
 ২৬ অক্টোবর ২০২৬    খুলনা

আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন!

আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন!
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনে থাকা পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন দলীয়…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের!

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের!
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলটির নেতা এ টি এম মাছুমের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে দাবি…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লকে আগুন, ছুটে আসে দমকলের ৬ ইউনিট!

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লকে আগুন, ছুটে আসে দমকলের ৬ ইউনিট!
দিল্লিতে ভারতের সংসদ ভবন সংলগ্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লক চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে!

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে!
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে তাঁর ছেলে আনোয়ার লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট!

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট!
ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুন লাগার…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ!
জাপান-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন…
 ২৬ অক্টোবর ২০২৬    জাতীয়

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি!

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে নামছে এনসিপি!

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে নামছে এনসিপি!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের সংকটের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সরকার অনুমোদন দিলে ‘ক্রসফায়ারেও’ পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমোদন দিলে ‘ক্রসফায়ারেও’ পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যার পথেও পুলিশ যেতে পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী…
 ২৬ অক্টোবর ২০২৬    জাতীয়

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে ফের হামলার দাবি হুথিদের!

রিয়াদ বিমানবন্দর ও সৌদির তেল পাইপলাইনে ফের হামলার দাবি হুথিদের!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কয়েকটি পাম্পিং স্টেশনে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শ্বশুরের মৃত্যুর একদিন পরই মারা গেলেন পুত্রবধূ!

শ্বশুরের মৃত্যুর একদিন পরই মারা গেলেন পুত্রবধূ!
নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর শোকের মধ্যে একদিনের ব্যবধানে মারা গেছেন তাঁর পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রোববার (২৫ অক্টোবর)…
 ২৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রংপুরের গঙ্গাচড়ায় হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে গংগাচড়ায় সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ রংপুর জেলা শাখা নারী বিভাগ। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার…
 ২৬ অক্টোবর ২০২৬    রংপুর