প্রচ্ছদ    ঢাকা   সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের...

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

৭ অক্টোবর ২০২৬ ০৪:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ঢাকার সাভারে পুলিশ পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর থেকে কুখ্যাত ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের খলিল সরদার ও জাহানারা বেগমের ছেলে মো. উজ্জ্বল সরদার (৩২); মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মৃত হানিফ সিকদার ও মোসা. আছিয়া বেগমের ছেলে মো. জুয়েল সিকদার (৩৮); এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মজিবর হাওলাদার ও মোসা. সালমা বেগমের ছেলে মো. তামিম হাওলাদার (২৫)।

আরও পড়ুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআরবি-নবীনগর ও এসআরবি-মাদারীপুরের সহায়তায় এসআই মনির হোসেন ও এএসআই মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি নীল রঙের টিভিএস অ্যাপাচি (TVS Apache) মোটরসাইকেল, ৩টি সিম্ফনি এ৩০ (Symphony A30) বাটন মোবাইল ফোন, ১টি আইটেল এ৬৭৬এল (itel A676L) অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইটেল এ৬৬১১এল (itel A6611L) অ্যান্ড্রয়েড ফোন, ১টি ইনফিনিক্স জিটি ৩০ (Infinix GT 30) অ্যান্ড্রয়েড ফোন, ১টি প্রিমো ৫৮ মিনি (Primo 58 mini) অ্যান্ড্রয়েড ফোন, ১টি ইনফিনিক্স হট ৬০ প্রো (Infinix HOT 60 Pro) অ্যান্ড্রয়েড ফোন, বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, কাগজপত্রসহ ৩টি মানিব্যাগ, ২টি হাতঘড়ি, ৬টি চাবিসহ ১টি চাবির রিং, ১টি নীল রঙের পুলিশের টি-শার্ট, ১টি লোহার তৈরি হাসুয়া এবং ২টি লোহার তৈরি ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রাইভেট কার, হাইয়েস ও নোয়াহ গাড়িতে চড়ে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আইনপ্রয়োগকারী বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. উজ্জ্বল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং মো. তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে পূর্বে দায়ের করা মামলা রয়েছে।

সাভার মডেল থানায় গত ১১ সেপ্টেম্বর দণ্ডবিধির ১৭০/১৭১/৩৯৪ ধারায় দায়ের করা ৩৯ নম্বর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আজ বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (৪০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শরীরে ছড়িয়ে থাকা গুলির যন্ত্রণা…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান

কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় মহাসড়কে মহেন্দ্রা (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরশ্রমিকেরা। বৈধ কাগজপত্র, নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এসব যানবাহন…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

ফুলবাড়ীতে দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে তিন মাসে বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ খুবই সীমিত। ছোট একটি…
 ২০ নভেম্বর ২০২৬    রংপুর

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

করিমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ বা ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন, ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বৃষ্টি…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

লাকসামে নরপাটি এতিমখানার উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল
কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক…
 ২০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার

গোপালগঞ্জে সদস্যদের খাবার অপপ্রচারের বিষয়ে যা জানালো আনসার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান

ফ্যাসিস্ট মোকাবিলায় যুবদলই যথেষ্ট: কালিয়াকৈরে এমপি মজিবুর রহমান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১…
 ২০ নভেম্বর ২০২৬    ঢাকা

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!

ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস!
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা রাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্য ওডিশার গোপালপুর এলাকায়…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বড় ভূমিকা ছাত্রসমাজের: রাষ্ট্রপতি!
বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!

পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ রাশেদ খানের!
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পক্ষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো…
 ২০ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে…
 ২০ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন…
 ২০ নভেম্বর ২০২৬    রাজধানী

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল

‘সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না’: নাজমুল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর দলের বিভিন্ন দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন। বিশেষ করে দলে…
 ২০ নভেম্বর ২০২৬    খেলাধুলা