প্রচ্ছদ    খুলনা   স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের...

স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে নার্স স্ত্রী!

৩ নভেম্বর ২০২৬ ০৪:১০ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাজবাড়ীতে স্বামীর দেওয়া ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। এর আগে আপসের শর্তে জামিন পেলেও স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত তাকে কারাগারে যেতে হয়েছে।

তানিয়া খাতুন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

সোমবার রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান।

আরও পড়ুন

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তানিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সাখাওয়াত হোসেন ব্যাংকে জমা রাখার জন্য স্ত্রী তানিয়াকে ৬ লাখ টাকা দেন। তবে ওই টাকা ব্যাংকে জমা না রেখে তানিয়া নিয়ে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাখাওয়াত হোসেন বাদী হয়ে রাজবাড়ী সদর আমলি আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তী সময়ে তানিয়া আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন পান। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সোমবার নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, এর আগে সাখাওয়াত হোসেন বাদী হয়ে তানিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে আরেকটি মামলা করেন। ওই মামলায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠান। ১৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তানিয়া। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে মামলার বাদী সাখাওয়াত হোসেন বলেন, পারিবারিক ও সামাজিকভাবে সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানা অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের অনেক চেষ্টা করেও সফল হননি। বাধ্য হয়ে যৌতুক ও অর্থ আত্মসাতের অভিযোগে আইনের আশ্রয় নিয়েছেন। আদালতের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান বলেন, আদালতের নির্দেশে তদন্ত শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তিনি আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন নেন। এরপর বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হয়। এমনকি লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আসামি বাদীর সঙ্গে সংসার করতে রাজি না হওয়ায় এবং সমঝোতা কার্যকর না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে যেভাবে হলেন বলিউড বাদশাহ!
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই তারকার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!

ইরানে মার্কিন হামলার খবর, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম!
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!

নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির!
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন স্পিনার নাহিদা আক্তার। আগামী…
 ৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তেই পুড়ে ছাই ১৩ বসতঘর!
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের…
 ৩ নভেম্বর ২০২৬    সারাদেশ

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক’: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা আগেভাগেই জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং!
রাজধানীর মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানো হয়েছে।…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর!
আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’!

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’!
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ১৬৫ রেকর্ড করা হয়েছে। ফলে…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার: প্রধানমন্ত্রী

বাসাবাড়ির সৌরবিদ্যুৎ ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার: প্রধানমন্ত্রী
বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে সরকার। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে এ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ
এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সরকার সিলিন্ডার ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিরপুরে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান, যেকোনো সময় সড়কে নামার আশঙ্কা!

মিরপুরে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান, যেকোনো সময় সড়কে নামার আশঙ্কা!
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়েছেন নারী…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন!

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন!
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে সরকার, খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর!

রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে সরকার, খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর!
সরকারের দুই দফা এলপিজি গ্যাসের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!

শরীয়তপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার!
শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ঢালীর বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাতে পারিবারিক বিরোধের জেরে…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা