ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরকাশী এলাকায় ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়।
শনিবার উত্তরাখণ্ডে এটি ছিল দ্বিতীয় ভূমিকম্প। এর প্রায় চার ঘণ্টা আগে বিকেল ৩টা ৪০ মিনিটে বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।
যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

এর আগে গত ৬ অক্টোবর রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেই কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়। এতে রাজধানী ও পার্শ্ববর্তী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, তাঁর সোফা নড়ে উঠেছিল এবং পুরো ভবন কেঁপে উঠেছিল। জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
















