প্রচ্ছদ    আন্তর্জাতিক   মিয়ানমারে বোমা হামলায় সেনা কর্মকর্তাসহ...

মিয়ানমারে বোমা হামলায় সেনা কর্মকর্তাসহ নিহত ৫

৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী শহর মায়াওয়াদির পুলিশ স্টেশন ও প্রশাসনিক দপ্তরে বোমা হামলায় সেনা-পুলিশসহ ৫ কর্মকর্তা নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন আরও ১১ জন। সোমবার সকালে পৃথক দু’টি হামলায় তারা হতাহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নিহতদের মধ্যে একজন সেনা, দু’জন পুলিশ এবং দু’জন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। আহত ১১ জনের সবাই পুলিশের সিনিয়র ও জুনিয়র কর্মকর্তা।  তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সোমবার সকালে কাছাকাছি সময়ে মায়াওয়াদির জেলা প্রশাসনিক কার্যালয় এবং পুলিশ স্টেশনকে লক্ষ্য করে দু’টি শক্তিশালী বোমা ফেলা হয়। এই দুই কার্যালয় একই কম্পাউডে পাশাপাশি অবস্থিত।

আরও পড়ুন

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

ক্ষমতাসীন জান্তা প্রশাসনের এক কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ স্টেশনের এক কর্মকর্তা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করে বলে বলেছেন, হামলার পর ওই এলাকায় পাহারা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে হামলায় হতাহতের নাম এবং নিজেদের নাম-পরিচয় তারা প্রকাশ করতে চাননি।

করেনি, তবে ধারণা করা হচ্ছে জান্তাবিরোধী দল ও রাজনৈতিক শক্তিগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং মিয়ানমারের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি  (কেএনএলএ) এই হামলার জন্য দায়ী।

মায়াওয়াদি শহর থেকে অল্প খানিক দূরত্বে সীমান্ত, তার ওপারে থাইল্যান্ডের তাক প্রদেশ। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। বর্তমানে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধানও তিনি।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরপরই সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনতা। শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমনে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা শুরু করলে স্থিমিত হয়ে আসে গণতান্ত্রিক বিক্ষোভ, সেই সঙ্গে মাথাচাড়া দিতে থাকে জান্তাবিরোধী সশস্ত্র গেরিলা সংগ্রাম। বিভিন্ন শহরের সেনা ছাউনি, সরকারি কার্যালয় ও কর্মকর্তারা হতে থাকেন সশস্ত্র গেরিলা যোদ্ধাদের হামলার লক্ষ্যবস্তু।

মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো তথ্য অনুযায়ী, বর্তমানে মিয়ানমারের যেসব শহরে জান্তা ও জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর সংঘাত সবচেয়ে বেশি ঘটছে, মায়াওয়াদি সেসবের মধ্যে অন্যতম।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে কয়েকটি সেনাছাউনি ও পুলিশ স্টেশনে একযোগে বোমা হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ৮ জন সেনা ও পুলিশ কর্মকর্তা।

দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) সেই হামলার দায় স্বীকারের পর সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং সেনাবাহিনীকে রাখাইনে রোহিঙ্গাবিরোধী অভিযানের নির্দেশ দেন।

ভয়াবহ সেই অভিযানে সেনা সদস্যদের হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের সামনে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। সেই ঘটনার পর প্রায় ৬ বছর পেরিয়ে গেছে, এখনও তারা নিজ দেশে ফিরে যেতে পারেননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বিয়ের আগের দিন বরের মৃত্যু, আনন্দ মুহূর্তেই বিষাদে!

বিয়ের আগের দিন বরের মৃত্যু, আনন্দ মুহূর্তেই বিষাদে!
রাত পোহালেই বিয়ে, পরদিন বৌভাত। কনের বাড়িতে বরবরণের প্রস্তুতি, গেটজুড়ে আলোকসজ্জা, দুই বাড়িতেই চলছিল আনন্দ-উৎসব। স্বজন ও প্রতিবেশীদের নিয়ে যখন বিয়ের আয়োজন ঘিরে ব্যস্ত দুই…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটকের কিছুক্ষণ পর শিক্ষার্থী আন্দোলনের সংগঠক নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ। সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা