প্রচ্ছদ    জাতীয়   হামের টিকার আওতায় ২ কোটি...

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

৭ অক্টোবর ২০২৬ ০৭:২১ এএম
বজ্রশক্তি ডেস্ক

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত জানিয়েছেন, দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন কারণে আগের ধাপে টিকা নিতে না পারা শিশুদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। টিকাদান কর্মসূচিগুলো অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবা মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সম্মিলিতভাবে কাজ করছেন।

আরও পড়ুন

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাম প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় ইতোমধ্যে সারা দেশে দুই কোটি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

তবে দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও কর্মসূচি শেষ হচ্ছে না বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জীবনই গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সেটিই সরকারের লক্ষ্য। এ কারণে এবারের কার্যক্রমকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে পরিচালনা করা হচ্ছে।

এই কর্মসূচির মাধ্যমে দুর্গম ও দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে কোনো কারণে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্বাস্থ্যকর্মীরা এসব শিশুর বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করবেন বলে জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে চলমান এই কার্যক্রমে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন। সরকারের লক্ষ্য হলো টিকাদানের মাধ্যমে প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং হামসহ প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি কমিয়ে আনা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একজন সাধারণ নাগরিক হয়েও…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়
ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁর দাবি, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড…
 ২৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি
এশিয়ার শক্তিধর দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থান ধরে রেখেছে ভারত। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাবের ভিত্তিতে দেশটির সামগ্রিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে…
 ২৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বয়স, অসুস্থতা ও রাজনীতি থেকে…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের রাজনৈতিক দলগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা, অভিন্ন স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় নাশকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে পুলিশি টহল জোরদারসহ…
 ২৩ নভেম্বর ২০২৬    রংপুর

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

মিতালী সেবা ডক্টর চেম্বারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘মিতালী সেবা ডক্টর চেম্বার’ নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা