প্রচ্ছদ    আন্তর্জাতিক   সহ্যের সীমা ছাড়াচ্ছে তাপমাত্রা, বিজ্ঞানীরা...

সহ্যের সীমা ছাড়াচ্ছে তাপমাত্রা, বিজ্ঞানীরা কী বলছে?

২৪ জুলাই ২০২৩ ১০:৩৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিগত কয়েক শ বছরের মধ্যে গত জুনে সর্বোচ্চ গড় তাপমাত্রা দেখেছে বিশ্ব। বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে মানুষের কর্মকাণ্ডই শতভাগ দায়ী। এর চেয়েও দুঃখজনক বিষয় হলো—মানবজাতি এই ভয়াবহ দুর্যোগ নিয়ে স্রেফ উটপাখির মতো আচরণ করছে। ঝড়ের মধ্যে যেন বালির ঢিবিতে মাথা গুঁজে বাঁচতে চাচ্ছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
এরই মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, চলতি জুলাই বিশ্বের ইতিহাসে কয়েক কয়েক শ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে যাচ্ছে। এর আগে, সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে। কিন্তু এ বছর সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। ২০১৬ সালের ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে এ বছর রেকর্ড করা হয়েছে গড়ে ১৭ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞানীরা বলছেন, গ্রিনহাউস গ্যাসের ব্যাপক নিঃসরণের কারণে বিশ্ব উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে এবং এর পেছনে মানুষই শতভাগ দায়ী। এ বিষয়ে ইম্পিরিয়াল কলেজ অব লন্ডনের জলবায়ু বিজ্ঞানী ড. ফ্রেডেরিক অটো বলেন, ‘তাপমাত্রার এমন ঊর্ধ্বগামী প্রবণতার জন্য মানুষই শতভাগ দায়ী। ’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধির পেছনে অনেকে জলবায়ু চক্র ‘এল নিনো’কে দায়ী করলেও বিষয়টি মানতে নারাজ ড. অটো। তিনি বলেন, ‘জুনে তাপমাত্রার যে নতুন রেকর্ড হয়েছে তা আমাকে অবাক করেছে। সাধারণত এল নিনো যখন শুরু হয়, তখন শুরুতেই এমন প্রভাব ফেলতে পারে না বরং এর মূল স্তরে আসতে অন্তত ৫ থেকে ৬ মাস লাগে। ’

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে আসলে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। কারণ, আগে তাপমাত্রা বা জলবায়ু বোঝাপড়ার জন্য যে মানচিত্র ছিল বর্তমান পরিস্থিতিতে তা অনেকটাই বদলে গেছে। এ বিষয়ে লন্ডনের স্কুল অব ইকোনমিকসের পরিবেশগত ভূ-বিদ্যার গবেষক থমাস স্মিথ বলেন, ‘সর্বশেষ কবে পৃথিবীর কোন অঞ্চল এমন অস্বাভাবিকভাবে প্রভাবিত (তাপমাত্রার কারণে) হয়েছিল তা আমার জানা নেই। বর্তমানের পৃথিবী যেন আমাদের কাছে এক অজানা অঞ্চলে পরিণত হয়ে গেছে!’

চলতি গ্রীষ্মে বিশ্বের বিভিন্ন প্রান্তে চারটি রেকর্ড ভেঙে গেছে। সেগুলো হলো—বিশ্বের সবচেয়ে উষ্ণ দিন, সবচেয়ে উষ্ণ জুলাই মাস, সবচেয়ে উষ্ণ সমুদ্রপৃষ্ঠ এবং অ্যান্টার্কটিক সাগরের বরফের রেকর্ড গলন। পরিস্থিতি এতটাই অনিশ্চিত হয়ে গেছে যে—আগামী ১০ বছর আবহাওয়া কেমন যাবে তা অনুমান করা বিজ্ঞানীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে থমাস স্মিথ বলেন, ‘১৯৯০–এর দশক থেকে একটি মডেল অনুসরণ করে আমরা আবহাওয়া বিষয়ে ভবিষ্যদ্বাণী করছিলাম। কিন্তু আগামী ১০ বছর কেমন যাবে তা অনুমান করা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। ’ শিগগিরই তাপমাত্রার ঊর্ধ্বমুখী গ্রাফ নিম্নগামী হবে সে রকম কোনো সম্ভাবনা দেখছেন না থমাস স্মিথ। তাঁর মতে, শিগগিরই পরিস্থিতি ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।  

তবে একটি বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত যে, পৃথিবী আগের চেয়ে অনেক বেশি উষ্ণ হয়ে পড়েছে এবং একই সঙ্গে সমুদ্রও বায়ুমণ্ডল থেকে আগের চেয়ে অনেক বেশি তাপ শোষণ করে অনেক বেশি উষ্ণ হয়ে উঠছে। এ বিষয়ে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের আর্থ সায়েন্সের অধ্যাপক ড্যানিয়েলা শ্মিট বলেন, ‘তাপমাত্রা নিয়ে আমরা এখন এমন কিছু বিষয়ের মুখোমুখি হচ্ছি যা আগে কখনো ঘটেনি। ’

সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়াটা আক্ষরিক অর্থেই বিপজ্জনক। কারণ, সামুদ্রিক বাস্তুসংস্থানই বিশ্বের মোট অক্সিজেনের ৫০ শতাংশ এককভাবে উৎপাদন করে। এ বিষয়ে ড্যানিয়েলা শ্মিটের বক্তব্য হলো, ‘যখন আমরা তাপপ্রবাহের কথা আলোচনা করি তখন মানুষ সাধারণত মনে করে যে, গাছ এবং ঘাস মরে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে। আমরা সমুদ্রের কথা ভুলেই যাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো—যদি আটলান্টিকের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে সামুদ্রিক প্রাণীর স্বাভাবিক জীবনযাপনের জন্য অন্তত ৫০ গুণ বেশি খাবার লাগবে। ’

যাই হোক, পরিস্থিতি এতটাই জটিল হয়ে যাচ্ছে যে—এখন বিজ্ঞানীদের জন্য সামগ্রিকভাবে বিষয়টি বোঝা এবং ব্যাখ্যা করাই কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী ড. ক্যারোলিন হোমস বলেন, ‘পরিস্থিতি অনেকটা এ রকম যে, আপনি একটি খাড়া পাহাড় চূড়া থেকে পড়ে গেছেন। কিন্তু জানেন না খাদের তলাটা কত গভীরে। ’

তবে এখনো আশা ফুরিয়ে যায়নি। এ বিষয়ে ড. ফ্রেডেরিক অটোর ভাষ্য হলো, ‘এখনো আমাদের হাতে পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য পর্যাপ্ত সময় রয়েছে। আমরা এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নিই তাহলে, আমরা মানবপ্রজাতি এবং পৃথিবীকে কোনোভাবেই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারব না। ’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি