প্রচ্ছদ    আন্তর্জাতিক   আফ্রিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর...

আফ্রিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর পুতিন

২৫ জুলাই ২০২৩ ১২:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ ও তার জেরে শস্য চুক্তি রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বজুড়ে দেশটির আলোচনা-সমালোচনা চলছে। তার মধ্যেই আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তৎপরতা শুরু করেছে মস্কো।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, চলতি সপ্তাহেই আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক করবে মস্কো এবং এই বৈঠকের মূল উদ্দেশ্য রাশিয়া ও আফ্রিকার মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও মজবুত করা।

প্রেসিডেন্ট পুতিন বার্তায় লিখেছেন, ‘আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য রাশিয়া ও আফ্রিকার মধ্যকার অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও গঠনমূলক, বিশ্বাসপূর্ণ এবং ভবিষ্যৎমুখী করে তোলা।’

আরও পড়ুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

বস্তুত, বৈশ্বিক রাজনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন আফ্রিকার দেশগুলোর সঙ্গে গত ৫ বছর ধরেই রাশিয়ার সম্পর্ক উন্নয়নের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। ২০১৯ সালে প্রথবারের মতো রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সঙ্গে বৈঠক করেছিল মস্কো। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন।

সেই বৈঠকের পর থেকে আফ্রিকার বিভিন্ন দেশকে অল্পমূল্যে কিংবা অনেক সময় বিনামূল্যে গম সরবরাহ করে আসছে রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রুশ বাহিনী। সে সময় ইউরোপ ও এশিয়াভিত্তিক বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটগুলো এই যুদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিলেও দীর্ঘদিন পর্যন্ত এই ইস্যুতে নিশ্চুপ ছিল অর্থনৈতিকভাবে দরিদ্র ও আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাত্য’ আফ্রিকা।

চলতি ২০২৩ সালের জুনের মাঝামাঝি দ্বীতিয়বারের মতো রাশিয়া সফরে যান এইউ নেতারা এবং প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন। বৈঠকে তারা পুতিনকে যুদ্ধ স্থগিত রেখে রাজনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় যাওয়ার আহ্বান জানান।

জবাবে পুতিন বলেন, ইউক্রেন যদি ক্রিমিয়া, খেরসন, দনেৎস্ক, লুহানস্ক এবং ঝাপোরিজ্জিয়াকে রুশ অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত থাকে— একমাত্র তাহলেই রুশ বাহিনী সামরিক অভিযান বন্ধ করবে।

সম্প্রতি কৃষ্ণসাগরে শস্যবাহী জাহাজগুলোর নিরাপত্তা সংক্রান্ত চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি।

আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ গম কেনাবেচা হয়, তার একটি বড় অংশই কৃষ্ণ সাগরের বাণিজ্যিক পথ দিয়ে আসে। রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে সাগরটিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা সংকট দেখা দিয়েছে।

মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপ চুক্তির শর্ত মেনে রাশিয়ার কৃষিপণ্য ও সারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া।

রপ্তানির নিষেধাজ্ঞার কারণে আফ্রিকার দেশগুলোকে খাদ্য সহায়তা দেওয়া মস্কোর পক্ষে সম্ভব হচ্ছে না এবং এই নিয়ে পুতিন ও তার সরকারের প্রভাবশালী কর্মকর্তারা একাধিকবার ক্ষোভও প্রকাশ করেছেন।

চলতি বছরের শুরুতে এক অনুষ্ঠানে পুতিন বলেছিলেন, ‘(শস্য চুক্তির পর) ইউক্রেনের সব গম নিয়ে গেছে ইউরোপের ধনী দেশগুলো। আফ্রিকা সেই গমের হিস্যা পায়নি।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন