কুমিল্লার বরুড়া পৌরসভার কশামী এলাকায় গলায় বেলুন আটকে তাবাসুম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত তাবাসুম কশামী এলাকার মহিন উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটির গলায় বেলুন আটকে যায়। পরে তাকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনরা গভীরভাবে শোকাহত।


















