গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘মিতালী সেবা ডক্টর চেম্বার’ নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গাজীপুর কার্যালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!

এনএসআই সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তাদের স্বার্থবিরোধী কার্যক্রমের অভিযোগে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’-এর ২২ ধারা অনুযায়ী আরও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

















