প্রচ্ছদ    আন্তর্জাতিক   ভারতে জি-২০ সম্মেলনে নাও যেতে...

ভারতে জি-২০ সম্মেলনে নাও যেতে পারেন শি জিনপিং

৩১ আগস্ট ২০২৩ ১১:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ ইভেন্টে যোগ দেওয়ার জন্য সম্ভবত ভারতে যাবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী মাসে ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অবশ্য জিনপিং না আসলেও সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন এড়িয়ে যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত ভারত ও চীনের বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্স বলছে, এই দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্বপালনরত কূটনীতিক এবং অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।

অবশ্য ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
রয়টার্স বলছে, জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই কারণে ভারতে এই শীর্ষ সম্মেলনটিকে এমন একটি স্থান হিসাবে দেখা হয়েছিল যেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং দেখা করতে পারেন বলে মনে করা হয়েছিল।

কারণ বৈশ্বিক এই দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাসহ নানা কারণে অস্থিতিশীলতা থাকলেও উভয় দেশ সেই সম্পর্ক স্থিতিশীল করতে চায়। এছাড়া গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন শি জিনপিং।

মূলত সেটিই ছিল বাইডেন ও জিনপিংয়ের সর্বশেষ সাক্ষাৎ।


অন্যদিকে জি-২০ ইভেন্টে যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে যাবেন না বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। এর পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ভারতে পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি।

রয়টার্স বলছে, জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ভারতের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন- ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিববর্তে চীনের প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এ বিষয়ে আমরা অবগত আছি’।

এছাড়া চীনে অবস্থানরত দুই বিদেশি কূটনীতিক এবং জি-২০ জোটভুক্ত অন্য একটি দেশের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, শি জিনপিং সম্ভবত এই সম্মেলনের জন্য ভারতে যাবেন না। তাদের মধ্যে দুজন বলছেন, সম্মেলনে জিনপিংয়ের না যাওয়ার সম্ভাবনা সম্পর্কে চীনা কর্মকর্তারা তাদের অবহিত করেছেন। চীনা প্রেসিডেন্টের প্রত্যাশিত এই অনুপস্থিতির কারণ সম্পর্কে তারা অবগত নন বলেও দাবি করেছেন তারা।

রয়টার্স বলছে, এই সকল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কারণ এই বিষয়ে মিডিয়ার সাথে কথা বলার অনুমতি তাদের নেই।

এর আগে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের ফাঁকে স্বল্প সময়ের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি।

মূলত সেই বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসের মঞ্চে হাত মেলান এবং অভিবাদন জানান। তখনও তারা কিছুক্ষণ কথা বলেন। পরে দুই নেতার মধ্যে বৈঠক হয়।

দিল্লিতে জি-২০ সম্মেলনের আগে মোদির সঙ্গে তার এই কথপোকথন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। লাদাখকাণ্ডের পর দক্ষিণ আফ্রিকাতেই প্রথমবার দুই নেতার মুখোমুখি ওই বৈঠক হয়। বৈঠকে উভয় দেশকে সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখার পাশাপাশি সীমান্ত সমস্যা ঠিকভাবে মোকাবিলা ও দুই দেশকেই সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখার বার্তা দেন জিনপিং।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত এই যানজট দেখা…
 ২১ মে ২০২৬    জাতীয়

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও অন্তত নয় মাস সময় লাগতে পারে। বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ…
 ২১ মে ২০২৬    আন্তর্জাতিক

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। এই নৃশংস অপরাধে মূল অভিযুক্ত সোহেল রানার সঙ্গে আরও একজন জড়িত ছিলেন বলে…
 ২০ মে ২০২৬    জাতীয়

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স
চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০…
 ২০ মে ২০২৬    অর্থনীতি

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা
গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মদপান, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শহরের প্রধান…
 ২০ মে ২০২৬    রংপুর

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু
ফরিদপুরের সালথায় প্রায় এক দশকের বেশি সময় ধরে একটি ভাঙাচোরা সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন…
 ২০ মে ২০২৬    ঢাকা

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ
দেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। এছাড়া ১০টি পৃথক বৈঠকেও সরকারের কর্মকর্তাদের এই বিষয়ে সচেতন…
 ২০ মে ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মহানগরীর পশ্চিম…
 ১৯ মে ২০২৬    রাজধানী

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার সপুয়া বাজার এলাকা থেকে এই মাদক…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশিরকে (২৯) পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির ইসলামকে গ্রেফতার…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা