প্রচ্ছদ    চট্টগ্রাম   নোয়াখালীতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক...

নোয়াখালীতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২২ জানুয়ারি ২০২৪ ০১:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জিল্লুর রহমান মানিক, নোয়াখালী: 
‘সুস্থ দেহ সুস্থ মন, সমৃদ্ধ জাতি গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অপরাজনীতি, অপসংস্কৃতি, মাদক ও ডিভাইস আসক্তির করাল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ সেলিমের নানামুখী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার (২২ জানুয়ারি) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এই বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন।  


 

আরও পড়ুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

‘নেশা ছেড়ে খেলা ধরি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই স্লোগানে অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতির প্রায় ৩০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে শহীদ ভুলু স্টেডিয়াম।

পুরুষদের প্রতিযোগিতার মধ্যে ছিল ছেলেদের কাবাডি, ফুটবল, ৮শ’ মিটার দৌড়, চোখ বেঁধে পাতিল ভাঙ্গা, রশি টানা, প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি। মেয়েদের জন্য ছিল বালিশ খেলা, অংক দৌড়, কবিতা আবৃত্তি ইত্যাদি। শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, নৃত্য, মোরগ লড়াই, বস্তার দৌড় ইত্যাদি।


 

পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন ও নোয়াখালী জেলা সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, অনুষ্ঠান আয়োজক কমিটির উপদেষ্টা এনামুল হক বাপ্পা, মাইজদী পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরীসহ আরো অনেকে।

এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন।


 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, অপ-রাজনীতি, ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই সুস্থ সবল যুব সমাজ গঠনে এ ধরনের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। সোমবার বিকেলে…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!
বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই ব্যাট হাতে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি…
 ২৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি…
 ২৪ নভেম্বর ২০২৬    রংপুর