প্রচ্ছদ    বিনোদন   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায়...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায় ক্ষমা চাইলেন জয়

৩১ আগস্ট ২০২৪ ০১:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

‘শত শত শিক্ষার্থী রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে আর আপনারা অনেকেই বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন! আপনারা সবসময় মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন।’ একজন সমন্বয়কের পক্ষে শিল্পীদের উদ্দেশে কথাগুলো বলেছেন অভিনেতা ও টিভি অনুষ্ঠান সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া একটি ভিডিওতে তিনি এসব কথা বলেছেন।

ওই ভিডিওতে জয় বলেন, ‘একজন নারী সমন্বয়কের কাছে জানতে চেয়েছিলাম শিল্পীদের ভবিষ্যত করণীয় কী বলে আপনি মনে করেন। জবাবে ওই সমন্বয়ক আমাকে বলেছেন, “তিনি খুব সুস্পষ্ট ভাষায় বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আন্দোলনের সময় একে অন্য খাতে প্রবাহিত করার জন্য অনেক রকম পোস্ট করেছেন। এই আন্দোলনকে থামানোর, দমানোর চেষ্টা করেছেন। সরকারকে সহযোগিতা করেছেন সরকারের সুবিধাভোগী হিসেবে।’

তিনি আরও বলেছেন, আপনারা অনেকেই বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন। অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেনি, সরকারের চামচামি করেছেন। আমরা জানি সবাই তা করেনি। অনেকে চুপ ছিল, অনেকে মাঠে নেমেছে। একশ্রেণির শিল্পীদের কারণে সব শিল্পী সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার দৃষ্টিতে থাকবেন।’

আরও পড়ুন

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!

প্রথমবার মা হলেন সামান্থা, পুত্রসন্তানের নাম রাখলেন দেব!

জয় তাকে প্রশ্ন করেন, তাহলে করণীয় কী? জবাবে ওই সমন্বয়ক বলেন, ‘আপনারা এককভাবে বা সাংগঠনিকভাবে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন। ক্ষমা চান। কিংবা বিজ্ঞপ্তি দেন, তাহলে মানুষ আপনাদের ক্ষমা করে দেবে। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই। যে ইমেজ নষ্ট হয়েছে, সেটা ফিরে পেতে ক্ষমার বিকল্প কিছু নেই। কারণ আপনারা সেই অন্যায়কারী নন যাদের সরাসরি জেল-জরিমানা হবে। যারা এমপি-মন্ত্রী, তাদের বিষয়টা আলাদা। রাজনৈতিক আদর্শ থাকতে পারে। যারা ছাত্র হত্যার ইন্ধনদাতা হিসেবে কাজ করেছে, তারা কীভাবে ক্ষমা ছাড়া এই জাতির কাছে মুখ দেখাবে।’


ওই সমন্বয়কের সঙ্গে সুর মিলিয়ে জয় বলেন, আমার মনে হয়েছে তার কথাটা যুক্তিযুক্ত। আমাদের অবস্থান পরিষ্কার করে নতুন বাংলাদেশে আমাদের একটি স্টেটমেন্ট আসা উচিত। আমি সেই ক্ষমতা রাখি না। দল যে কেউ করতে পারেন, জাতির এই ক্রান্তিলগ্নে যারা ছাত্রদের বিপক্ষে ফ্রন্ট লাইনার ছিলেন, তাদের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। এ ছাড়া কোনো উপায় নাই। আমি কোনো অন্যায় করিনি, আমি ছাত্রছাত্রীদের বিপক্ষে কখনই ছিলাম না। আমি চুপচাপ ছিলাম। বুদ্ধিদীপ্ত স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করেছি, যে স্ট্যাটাসে সরকারকে বারবার অনুরোধ করা হয়েছিল, দাবি মেনে নেন।’

তেসরা আগস্ট শাহবাগে যখন ছাত্রছাত্রীরা একত্র হয়েছিল, দেখেছি একটি গান ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গাইছেন সবাই। আমি ওই গানটি শেয়ার দিয়েছি। এরচেয়ে বেশিকিছু আমি করতে পারিনি। এ জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত। নতুন বাংলাদেশে আমরা ক্ষমাপ্রার্থী, আমাদের ক্ষমা করে দেবেন।’

ওই ভিডিওতে বেগম খালেদা জিয়ার হত্যাচেষ্টার মামলার অভিযোগ নিয়েও কথা বলেন জয়। সেখানে তিনি বলেন, ‘আমার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়ার হত্যাচেষ্টার মামলা। যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে, ২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি। খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কারো গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!
নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাইযোদ্ধা আব্দুল বারেক। এ…
 ২৩ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একজন সাধারণ নাগরিক হয়েও…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়
ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁর দাবি, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড…
 ২৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি
এশিয়ার শক্তিধর দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থান ধরে রেখেছে ভারত। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাবের ভিত্তিতে দেশটির সামগ্রিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে…
 ২৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বয়স, অসুস্থতা ও রাজনীতি থেকে…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের রাজনৈতিক দলগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা, অভিন্ন স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় নাশকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে পুলিশি টহল জোরদারসহ…
 ২৩ নভেম্বর ২০২৬    রংপুর