প্রচ্ছদ    জাতীয়   রংপুরে মুখোমুখি জাতীয় পার্টি ও...

রংপুরে মুখোমুখি জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্ররা

১৬ অক্টোবর ২০২৪ ০৪:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

রংপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। এটি দলের সর্বসম্মত সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা। অপরদিকে, এর প্রতিবাদে নগরে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাইতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একইসঙ্গে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর মধ্য দিয়ে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি অবস্থানের বিষয়টি সবার সামনে এলো।

জাতীয় পার্টির বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের দলের দুই কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এখন তাদের আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। তারা কোনোভাবেই আওয়ামী লীগের দোসর নয়। তারপরও মিথ্যা অপবাদ দিয়ে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে পোস্ট দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছেন, তা তাদের জন্য অপমানজনক। এজন্য হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের ওপর থেকে মিথ্যা অপবাদ তুলে না নেওয়া পর্যন্ত হাসনাত-সারজিসকে রংপুরে আসতে দেবেন না তারা।
অপরদিকে, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে নগরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। পরদিন মঙ্গলবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা। তারা জাতীয় পার্টির এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় রংপুরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রহমত আলী ও আশিকুর রহমান প্রমুখ। দুই পক্ষের এমন ঘোষণায় রংপুরে চলছে উত্তেজনা। 


যা বলছেন জাতীয় পার্টির নেতারা:
এ ব্যাপারে রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। এমনকি সংসদে এই আন্দোলনকে চূড়ান্ত আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। অথচ এখন আমাদের আওয়ামী লীগের দোসর বলে সংলাপে না ডাকতে নিষেধ করা হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত রংপুর। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে আমাদের দলের নেতাকর্মী, ছাত্রসমাজসহ সব শ্রেণিপেশার মানুষ সরাসরি এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। শেষ পর্যন্ত আন্দোলনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি আমরা। ফলে দুই সমন্বয়কের এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। আমরা তাদের অনুরোধ করবো, যেন আমাদের ওপর মিথ্যা অপবাদ তুলে নেন তারা।’
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সারা দেশে ছাত্রসমাজ এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনে গিয়ে আমাদের দুই কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এর মধ্যে একজন হলেন অটোরিকশাচালক নগরীর ঘাঘট পাড়া মহল্লার জাতীয় শ্রমিক পার্টির কর্মী মানিক, অপরজন মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের কর্মী মেরাজুল ইসলাম। আহত হয়েছেন আমাদের শতাধিক নেতাকর্মী। জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের চার নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা ১৭ দিন কারাগারে ছিলেন। এ ছাড়া আন্দোলনের সময় যে ২৩টি মামলা হয়েছিল, সবগুলোতে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। এরপরও দুই সমন্বয়ক জাতীয় পার্টিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল বলে উল্লেখ করেছেন। এটি আমাদের ওপর মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। দুই সমন্বয়ক তাদের বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছি আমরা। এটি জেলা ও মহানগর জাতীয় পার্টির সর্বসম্মত সিদ্ধান্ত। তাদের রংপুরে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। আমরা এই সিদ্ধান্ত যেকোনোভাবে বাস্তবায়ন করবো।’
এসএম ইয়াসির আরও বলেন, ‘সম্প্রতি সমন্বয়ক সারজিস আলমের রংপুরের সমাবেশ ঘিরে ঝামেলা তৈরির আশঙ্কা ছিল। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানকে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে সমাবেশটি শান্তিপূর্ণভাবে করতে সহযোগিতা চেয়েছিলেন। মোস্তাফিজারের নির্দেশে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সারজিসের ওই সমাবেশে পাহারা দিয়েছেন। শুধু তাই নয়, সাবেক মেয়র সমাবেশের অদূরে মাইক্রোবাসে বসে সমাবেশ যাতে সুন্দরভাবে হয়, সে সহযোগিতা করেছেন। সমাবেশের পর সারজিস সাবেক মেয়রকে ফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এখন সেই ব্যক্তি বড় বড় কথা বলেন। আমাদের আওয়ামী সরকারের দোসর ও মেরুদণ্ডহীন বলেন। এই দুঃখ কাকে বলবো আমরা।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই সমন্বয়ককে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত জেলা ও মহানগর জাতীয় পার্টির সর্বসম্মত সিদ্ধান্ত। এখানে সমন্বয়কদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই।’
তিনি আরও বলেন, ‘রংপুর জাতীয় পার্টির দুর্গ। এটি সবার জানা। আমাদের লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক আছেন। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার শক্তি রাখি। আমাদের দুর্বল ভাবার কোনও কারণ নেই। যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন করবেন আমাদের হাজার হাজার নেতাকর্মী।’
সোমবার রাতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান। নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় এ ঘোষণা দেন তিনি। জেলা ও মহানগর জাতীয় পার্টির এই যৌথ সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী


যা জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, ‘ছাত্র-জনতার মুক্তির লড়াই চব্বিশের গণ-অভ্যুত্থান। সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহরা চব্বিশ বিপ্লবের নায়ক। তাদের অবাঞ্ছিত করার এখতিয়ার জাতীয় পার্টির নেই। এজন্য তাদের ক্ষমা চাইতে হবে। না হয় কঠোর কর্মসূচি ঘোষণা করবো আমরা।’
মঙ্গলবার মানববন্ধনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘আমরা আজকের এ মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাতীয় পার্টিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতির কাছে প্রত্যক্ষভাবে ক্ষমা চাইতে হবে। তাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী রুমন বকশি বলেন, গণ-অভ্যুত্থানে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। আবু সাঈদের সহযোদ্ধারা বেঁচে থাকতে কোনও দালাল ও ফ্যাসিস্টদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেবো না। জাতীয় পার্টির নেতার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে দেশে…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!
বর্ণাঢ্য কর্মজীবন ও ক্যারিয়ারের সাফল্যের চেয়ে বৃদ্ধ মা-বাবার সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দিয়েছেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। দীর্ঘ ২৩ বছর প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের পর…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত