প্রচ্ছদ    আন্তর্জাতিক   সুপারমার্কেটে ফ্রিজ খুলতে গিয়ে ৪...

সুপারমার্কেটে ফ্রিজ খুলতে গিয়ে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু

৩ অক্টোবর ২০২৩ ০৯:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাবার সঙ্গে সুপারমার্কেটে গিয়েছিল চার বছরের এক মেয়ে শিশু। বাবা যখন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, তখন জুস নেবে বলে সেখানকার একটি ফ্রিজ খুলতে যায় মেয়েটি। জুস নিতে পারেনি সে, পারেনি ফ্রিজের দরজা খুলতেও।

বরং সুপারমার্কেটের ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গনার নিজামাবাদ জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বলে সোমবার (২ অক্টোবর) রাতে পৃথক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এবং এনডিটিভি।

এদিকে সুপারমার্কেটের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হৃদয় বিদারক ঘটনা। সেখানে জুসের জন্য সুপারমার্কেটের ফ্রিজ খোলার চেষ্টার সময় ওই শিশুটিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা যায়।

আরও পড়ুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

এনডিটিভি বলছে, সোমবার তেলেঙ্গানার নিজামাবাদ জেলার একটি সুপারমার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার বছর বয়সী এক মেয়ে শিশু প্রাণ হারিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছোট্ট ওই মেয়েটি তার বাবার সাথে সুপার মার্কেটে গিয়েছিল।


তারা জানিয়েছেন, সুপারমার্কেটের ভেতরে অবস্থানের সময় জুস নেওয়ার জন্য মেয়েটি একটি ফ্রিজের দিকে এগিয়ে যায় এবং সেটির দরজা খুলতে চেষ্টা করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় শিশু মেয়েটির বাবা তার পাশেই ছিলেন। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। যদিও সেখানে ওই মেয়েকে মৃত ঘোষণা করা হয়।

এনডিটিভি বলছে, ঘটনার একটি কথিত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় কিছু টিভি চ্যানেলও সেটি সম্প্রচার করে। ওই ভিডিওতে শিশুটিকে একটি রেফ্রিজারেটরের দিকে যেতে এবং দরজা খোলার চেষ্টা করতে দেখা যাচ্ছে।


সেই ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুকন্যাটি তার বাবার পাশেই দাঁড়িয়ে আছে। তার বাবা পাশের একটি রেফ্রিজারেটরে কিছু জিনিসপত্র খুঁজতে ব্যস্ত ছিলেন। সেই সময় ছোট্ট মেয়েটিকে তার ডান পাশের রেফ্রিজারেটরটি খোলার চেষ্টা করতে দেখা যায়। প্রথমে সে ফ্রিজের দরজাটা খুলতে পারেনি। কিন্তু একপর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এদিকে শিশুটি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সেই বিষয়টি প্রথমে তার বাবা বুঝতেই পারেননি। পাশের ফ্রিজটি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার পর, তার নজর যায় মেয়ের দিকে। শিশুটিকে ওই অবস্থায় ফ্রিজের সঙ্গে আটকে থাকতে দেখে তিনি দ্রুত মেয়েকে কোলে তুলে নেন।

তারপর ছুটে বেরিয়ে যান সুপারমার্কেটের বাইরে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্নের মুখে পড়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। সুপারমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মনে হচ্ছে রেফ্রিজারেটরে বৈদ্যুতিক সমস্যা ছিল এবং মেয়েটি ফ্রিজের দরজা স্পর্শ করার মুহূর্তেই সে বিদ্যুতায়িত হয় এবং মারা যায়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এর আগে এ ঘটনার প্রতিবাদে সুপার মার্কেটের কাছে বিক্ষোভও করেন মানুষ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন