প্রচ্ছদ    জাতীয়   সারাদেশে ৪৫ পয়েন্টে চলছে কৃষিপণ্য...

সারাদেশে ৪৫ পয়েন্টে চলছে কৃষিপণ্য ওএমএস

২৯ অক্টোবর ২০২৪ ১১:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর সারাদেশে মোট ৪৫টি পয়েন্টে ‘কৃষিপণ্য ওএমএস কর্মসূচি-২০২৪’ পরিচালনা করছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নিম্ন আয়ের সাধারণ মানুষদের স্বস্তি দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর এ কর্মসূচি চালু করেছে।

আরও পড়ুন

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে ১৫ অক্টোবর থেকে ঢাকা মহানগরীর ২০টি পয়েন্টে কৃষিপণ্য ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রি শুরু করা হয়। পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের ভিত্তিতে ১৮ অক্টোবর থেকে ঢাকা মহানগরীতে আরও ১০টি পয়েন্ট বৃদ্ধি করা হয়।

বর্তমানে খাদ্য ভবন, রামপুরা, দক্ষিণ খান, উত্তরখান, নতুন বাজার, উত্তর মুগদা, বাসাবো, বছিলা, রূপনগর, মিরপুর, কালশী, কামরাঙ্গিরচর, গাবতলী, হাজারীবাগ, রাজারবাগ, মালিবাগ, কাঁঠাল বাগান, রায়ের বাজার, পলাশি মোড়, মহাখালী, বেগুনবাড়ি, জিগাতলা, মোহাম্মদপুর, আদাবর, তালতলা, মানিক মিয়া এভিনিউ ও বিএডিসি (৪টি) সহ মোট ৩০টি পয়েন্টে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রি হচ্ছে।


এর পাশাপাশি ২২ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগরীর স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে ৫টি পয়েন্টে কৃষিপণ্য ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। সরকারি এ কর্মসূচি চালুর পর নিম্ন আয়ের মানুষের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলায় ২৭ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগরীতে আরও ৫টি পয়েন্ট বৃদ্ধি করা হয়। চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে চকবাজার, দেওয়ানহাট, ষোলশহর, ফিরিঙ্গিবাজার, ফিরোজশাহ্, সিটি গেট, হালি শহর, আগ্রাবাদ, বহদ্দারহাট ও ফ্রি পোর্ট সহ মোট ১০টি পয়েন্টে ভর্তুকি মূল্যে এ কার্যক্রম চলছে।

এছাড়া খুলনা মহানগরীর নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে ২৮ অক্টোবর থেকে ৫টি পয়েন্টে চালু হয়েছে কৃষিপণ্য ওএমএস কর্মসূচি। মহানগরীর শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খালিশপুর ও দৌলতপুরে কৃষিপণ্য ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রি কার্যক্রম চলছে।

কৃষিপণ্য ওএমএস কর্মসূচির আওতায় ডিম, আলু, পেঁয়াজ, পটল, পেঁপে, করলা, কচু, শসা, লাউ সহ কয়েকটি কৃষিপণ্য বিক্রি করা হচ্ছে। ক্রেতারা ১ ডজন ডিম ১১০ টাকা, ১ কেজি আলু ৩০ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ১৫ টাকা, ১ কেজি পটল ৩০ টাকা, ১ কেজি করলা ৪০ টাকা, ১ কেজি শসা ১৫ টাকা, ১ কেজি কচু ৩০ টাকা, ১ পিস লাউ ২০ টাকা দরে কিনতে পারছেন।

সপ্তাহের সাত দিনই এই বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। এছাড়া সব গ্রাহক যেন পণ্য পায় তা নিশ্চিত করার জন্য প্যাকেজ আকারে এসব পণ্য বিক্রি করা হচ্ছে এবং একই সঙ্গে সব পণ্যের সর্বোচ্চ ক্রয়সীমাও উল্লেখ করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয় বলছে, বর্তমানে সারাদেশে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর মোট ৪৫টি পয়েন্টে কৃষি বিপণন অধিদপ্তর দিনে প্রায় ১২-১৩ হাজার নিম্ন আয়ের মানুষের মধ্যে কৃষিপণ্য ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রি করছে।

বিক্রি করা কৃষিপণ্যগুলো পণ্যের উৎপাদনস্থল বা হিমাগার পর্যায় থেকে সরাসরি আনা হচ্ছে ফলে উৎপাদক পর্যায়েও একদিকে যেমন ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে তেমনি অন্যদিকে সরকারি ভর্তুকি দেওয়ার ফলে ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য কিনতে পারছে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা