Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি দলীয় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন জাপানের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪ সদস্য। পদত্যাগকারীদের মধ্যে জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনোও রয়েছেন।
ফিলিস্তিনিদের ওপর সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার ক্যামেরন ব্রিটেনের এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
৩৩টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দিয়েছে ইরান। বিশ্ববাসীর সামনে ইরানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি।
পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে বলে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকে অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ ১১ বছর বয়সী এক শিশুকে স্কুল থেকে গ্রেপ্তার করেছে। স্কুলে গোলাগুলি হচ্ছে বলে পুলিশকে ফোন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ফোনে পুলিশকে মিথ্যা দেওয়ার বিষয়ে ওই শিশু শিক্ষার্থী যা বলেছে, তা কিছুটা হাস্যকর।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের জলবায়ুবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ-২৮ এ একটি নতুন চুক্তির বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছেন। ঐতিহাসিক এই চুক্তিতে প্রথমবারের মতো তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।
শ্রমিকদের মতপ্রকাশ ও সমাবেশের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে এবং দৃঢ় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ইয়েমেন থেকে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে ক্রুজ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে যায়। হামলার শিকার এই ট্যাংকারটি নরওয়ের পতাকাবাহী বলে জানা গেছে।
পাকিস্তানে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
গণতন্ত্রবিরোধী পদক্ষেপ গ্রহণ ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার ৩০০ নাগরিকের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে দেশটির সংসদ কংগ্রেসের অন্তত ১০০ জন সদস্য রয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গুয়েতেমালার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নাগরিক পরিসর সংকুচিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বজুড়ে মানবাধিকার নিয়ে কাজ করা এই ছয় সংগঠন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের (আরএফকেএইচআর) ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।