Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকার শুজাইয়া এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর সাঁজোয়া যানের বহরে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাশেম বিগ্রেডস। এই হামলায় ইসরায়েলি অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি গোপন দল তৈরি করেছেন। যুদ্ধ শেষে ফিলিস্তিনিনের গাজা উপত্যকায় কি করা হবে, এ বিষয়ে পরিকল্পনা করতে একাধিকবার বৈঠক করেছে দলটি।
তেহরান এবং রিয়াদসহ অন্যান্য শহরের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে আগামী সপ্তাহে ইরানের সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করবে সৌদি আরব। দীর্ঘদিনের বৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মাঝে পুনরায় ফ্লাইট চালুর আলোচনার বিষয়ে এই তথ্য জানিয়েছেন ইরানের সরকারি একজন কর্মকর্তা।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত দুই মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৭ হাজার ৭০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৪৮ হাজার ৭৮০ জন।
যুদ্ধের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার নীতি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছে জর্ডান। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরায়েলি এই যুদ্ধ ‘গণহত্যার আইনি সংজ্ঞার’ শর্ত পূরণ করে।
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারির নিহত হয়েছেন। শুক্রবার গাজায় ইসরায়েলের বিমান বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছেন তিনি।
দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছে লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সীমান্তে ইসরায়েলের সেনাদের একটি চারতলা ভবন বিশিষ্ট ব্যারাক উড়িয়ে দিয়েছে তারা।
ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী শহর তিভোলিতে একটি হাসপাতালে আগুন লেগে তিন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সান জিওভান্নি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। স্থল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করেন হাজার হাজার ইসরায়েলি সেনা। যারা পরবর্তীতে হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়েন।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর অন্তত তিন যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় তাদের প্রাণহানি ঘটেছে। মনিবার দামেস্কের ঘনিষ্ঠ দুটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গাজায় হামাসের হাতে বন্দি এক জিম্মি সেনাকে উদ্ধারে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে ব্যর্থ অভিযান চালিয়েছিল ইসরায়েলের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা।
অন্যান্য দেশের বিপুল সমর্থন সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির এক প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে যাওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন। শনিবার ইস্তাম্বুলে মানবাধিকারবিষয়ক এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।