Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ভুলক্রমে গতকাল শুক্রবার গাজা উপত্যকায় তিন জিম্মিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। গাজা সিটির সিজায়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হামাসের হাত থেকে পালাতে সমর্থ হয়েছিলেন এই তিনজন। কিন্তু দখলদার সেনাদের ভুলে করুণ মৃত্যু হয়েছে তাদের।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে গতকাল শুক্রবার তিন জিম্মিকে ভুলক্রমে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ ঘটনা জানাজানি হওয়ার পর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
কাগজপত্র ও অনুমতিবিহীন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার শুক্রবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘোষিত ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিয়েছে জোটের অন্যতম সদস্যরাষ্ট্র হাঙ্গেরি। প্রসঙ্গত, এক ইউরোর মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ১২০ টাকা।
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদান সংক্রান্ত জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সির তহবিলে (আনরোয়া) অর্থ সহায়তা প্রদান বন্ধ করা বিষয়ক একটি বিল আটকে দিয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ।
লোহিত সাগরে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে ওই জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা ও একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা শুক্রবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে।
চীনের রাজধানী বেইজিংয়ে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ৫০০ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১০২ জনের হাড়গোড় ভেঙে গেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যম।
২০২৪ সালের গ্রীষ্মের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার অন্যতম কেন্দ্রীয় নেতা এবং চলমান এই যুদ্ধের একজন শীর্ষ কমান্ডার রমজান কাদিরভ। বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রদেশের প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে। তার এই অভিজ্ঞতা সংক্রান্ত পোস্ট রেডিটে ভাইরাল হয়ে ছড়িয়েছে। শত শত মানুষ তাকে নানা ধরনের প্রশ্ন করেছেন। আর সেগুলোর জবাবও দিয়েছেন তিনি। মার্কিন ওই নারী বলেছেন, চেতনা হারিয়ে ফেলার পর তাকে ‘‘ক্লিনিক্যালি ডেড’’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার দুদিন পর মারা গেছেন দেশটির বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন তিনি।