Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
দখলদার ইসরায়েলি সেনাদের হাত থেকে প্রাণ বাঁচাতে গত কয়েকদিন ধরে গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিক সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এসব মানুষ যেন নিরাপদ আশ্রয়ে ও অন্যত্র সরে যেতে পারেন সেজন্য— শুক্রবার (১০ নভেম্বর) থেকে প্রতিদিন চার ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ইসরায়েল।
বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সংঘাত থামানোর আহ্বান জানিয়ে আরব-ইসলামিক সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতা সৌদি আরব। মধ্যপ্রাচ্যের আরব অঞ্চল ও বিশ্বের সব ইসলামি দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানো হবে।
বিশ্বে এবার ওয়াইনের উৎপাদন গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। বিশ্বজুড়ে এর উৎপাদন সাত শতাংশ কমেছে। মূলত ১৯৬১ সালের পর থেকে ওয়াইনের উৎপাদন কখনও এতটা কম হয়নি।
টানা কয়েকদিন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর মিয়ানমারের কাওলিন শহরের দখল নিয়েছে জান্তাবিরোধী বিদ্রোহীরা। সোমবার কাওলিনের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে ছেড়ে দিয়ে সেনা বাহিনী পিছু হটেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির জান্তাবিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ)।
সেই ১৯৭০-এর দশক থেকে শুরু! অধিকার আদায়ে তখন থেকেই নিয়ম করে ভোটে দাঁড়িয়ে চলেছেন ভারতের রাজস্থান রাজ্যের বাসিন্দা তিতার সিং। কিন্তু ৫০ বছর পার করেও জয়ের মুখ দেখেননি একবারও। ভোটে দাঁড়ালেই হারতে হবে, এটাই যেন নিয়ম হয়ে গেছে।
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের সেরা অস্ত্র প্রস্তুতকারককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ওই অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে হামাসের আরও কয়েকজন সদস্যও বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। এছাড়া হামাসের গোপন সুড়ঙ্গেও ব্যাপক হামলা চালানোর দাবি করেছে তারা।
ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালের জরুরি বিভাগে নিজের পরিবারের সদস্যদের মৃতদেহ দেখে জ্ঞান হারিয়েছেন ইয়াদ শাকুরা নামে চিকিৎসক। মঙ্গলবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে যাওয়া সেনারা বেশ ভালোই এগিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস। তবে তিনি সঙ্গে এও স্বীকার করেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য হামাসও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে তীব্র যুদ্ধের মাঝে লেবাননে ইসরায়েলের হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় এক এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তুরস্কের সংসদে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বখ্যাত কোম্পানি কোকাকোলা এবং নেসলের পণ্য।