Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে। তবে এই হামলায় ইসরায়েলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বিমান বাহিনীর টানা ১ মাসের অভিযানে তছনছ হয়ে যাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা তীব্র করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা। ইসরায়েলের নির্বিচার হামলায় প্রতিদিন শত শত মানুষের প্রাণহানি ঘটছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজারে।
আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের অন্তত ৬টি সূত্র দেশটির জাতীয় দৈনিক কমেরসান্তকে এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিও নেপালে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে । সোমবার বিকেলের দিকে নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে প্রতিবেশী ভারতের নয়াদিল্লি ও এর আশপাশের কয়েকটি এলাকা।
ফের হিমালয় অঞ্চলের দেশ নেপালে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে দেশটির পশ্চিমাঞ্চল এই ভূমিকম্পে কেঁপে উঠেছে।
ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবাননে হামাস-ইসরায়েল যুদ্ধের জেরে অস্থিরতা শুরু হয়েছে । এই পরিস্থিতিতে দেশজুড়ে টহল পরিচালনার জন্য লেবাননের সামরিক বাহিনীকে কয়েক ডজন সাঁজোয়া যান প্রদানের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির মাঝে ইসরায়েল থেকে কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে । ইসরায়েলের সাথে সম্পর্ক মূল্যায়নের অংশ হিসেবে কূটনীতিককে প্রত্যাহার করা হয়েছে বলে সোমবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর জানিয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের হাতে আটক ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়ে গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার কারণে নিখোঁজ হয়েছেন তারা। হামাসের সশস্ত্র শাখা একথা জানিয়েছে।
হিমালয়কন্যা নেপালে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। গত শুক্রবার রাতের বিভীষিকা কাটতে না কাটতেই রোববার (৫ নভেম্বর) ভোরে আবারও কেঁপে উঠেছে দেশটির মাটি। তবে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল কিছুটা কম।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলজুড়ে বাড়ছে ক্ষোভ। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে ক্ষোভ বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির হাতে বন্দিদের নিরাপদে উদ্ধারের দাবিও জোরালো হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন উৎপাদনকারী দেশ ব্রাজিল। কিন্তু সেখানে সয়াচাষে ব্যবহৃত কীটনাশকের সাথে ক্যানসারে আক্রান্ত শিশুদের মৃত্যুর সম্পৃক্ততা খতিয়ে দেখেছে একটি সাম্প্রতিক গবেষণা।