Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালালেও পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। কারণ গাজায় যে রক্ত ঝরছে সেগুলো মুসলিমদের রক্ত।
অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারীগোষ্ঠী হামাসের সাথে তীব্র যুদ্ধের মাঝে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী লেবাননের সাথে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলায় দেশটির সাথে যুদ্ধের নতুন ক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই ভারতের নৌবাহিনীর সদস্য ছিলেন।
ইরাকে হামলার পর মার্কিন সেনারা যেভাবে রক্তক্ষয়ী শহুরে যুদ্ধে লিপ্ত হয়েছিল— ফিলিস্তিনের গাজায় সেরকম শহুরে যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তারা।
নিজেদের হাতে আটক দুই ইসরায়েলি নারীকে সোমবার ছেড়ে দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) ইসরায়েলের তেল আবিবের একটি হাসপাতালে নিজের বন্দিদশা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৮৫ বছর বয়সী ইসরায়েলি বৃদ্ধা ইউচেভড লিফশিচজ।
ফিলিস্তিনিদের উপর পাঁচ দশকেরও বেশি সময় ধরে দখলদারিত্ব চালানোর কারণেই ইসরায়েলে হামাস হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের জনপ্রিয় ঔপন্যাসিক হেবা আবু নাদা। ২০১৭ সালে নিজের প্রথম উপন্যাস ‘মৃতদের জন্য অক্সিজেন নয়’ লিখে শারজাহ পুরস্কার জিতেছিলেন তিনি।
ইসরায়েলের টানা বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে কেবল লাশ আর লাশ। মৃত স্বজনদের জন্য দাফনের ব্যবস্থাও করতে পারছেন না গাজার বাসিন্দারা। প্রত্যেক দিনই অনেকের মরদেহ একসঙ্গে করে গণকবর দিচ্ছেন তারা। নামের বদলে লাশের সংখ্যা লিখে তাদের গণকবর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক ইসরায়েলিদের ছাড়িয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তাদের মধ্যস্থ্যতায় ইতিমধ্যে চার ইসরায়েলি বন্দি মুক্তি পেয়েছে।
নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর নির্বিচার বিমান হামলার জবাব দিতে বুধবার ইসরায়েলের ঈলাতে একটি দূরপাল্লার রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস।
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্দেশেই ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরানে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।