Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাংক ও বুলডোজার।
গাজা উপত্যকার মূল শহরের আশপাশের এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘাত চলছে ইসরায়েলের স্থল বাহিনীর। দু-পক্ষের সংঘাতে বন্ধ হয়ে গেছে গাজার সালাহ আল দীন স্ট্রিট, যেটি উপত্যকার উত্তরাংশের সঙ্গে দক্ষিণাংশের প্রধান সংযোগ সড়ক।
সিরিয়া এবং লেবাননের সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কার মাঝে সোমবার এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে সেখানে ‘মানবিক’ বিরতির জন্য কাজ করছে যুক্তরাজ্য। বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে একটি সংগীত উৎসবে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করে। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে।
রাফাহ ক্রসিংয়ে অপেক্ষমাণ ত্রাণবাহী ট্রাকগুলোকে যদি গাজা উপত্যকায় প্রবেশ করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে তা ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হবে বলে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও গোলাবর্ষণ করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সামরিক চৌকিতে এই হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানী ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ আয়োজন করে। তবে তাদের এক দফার সমাবেশ সহিংস রূপ ধারণ করে। সমাবেশের দিনই পুলিশসদস্যসহ বিএনপির এক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অনেকে আহত হন।
ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। টানা হামলার কারণে ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক মানুষ। এছাড়া অনেকে জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।
ইসরায়েলের টানা হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। তিনি গাজায় ভয়ানক রক্তপাতের অবসানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ইরান-সমর্থিত ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠী সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে । রোববার সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সৈন্যদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের অনতিবিলম্বে গাজার আল-কুদস হাসপাতাল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। রোববার (২৯ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এমন তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট। তারা বলেছে, ‘ইসরায়েল এই হাসপাতালে বোমা হামলা চালাবে।’