Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার ইহুদিবিদ্বেষী দাঙ্গা কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির অন্যতম শীর্ষ কেন্দ্রীয় নেতা ও মুসলিম অধ্যুষিত প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। এক্ষেত্রে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে নতুন করে হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্টমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিন হুঁশিয়ারির সুরে বলেছেন, যদি এখনই হামলা বন্ধ না হয় তাহলে ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
আগামী কয়েক দিনে কিছুসংখ্যক বিদেশি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এই গোষ্ঠীর সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, আগামী কয়েক দিনে কিছু বিদেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। আর এই বিষয়টি ইতিমধ্যে হামাস-ইসরায়েল যুদ্ধে জিম্মিদের মুক্তির বিষয়ে কাজ করা মধ্যস্থতাকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।
টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে গাজায় এই আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সীমান্তে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আইন আল-আসাদ বিমানঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার অন্তত দুটি সশস্ত্র ড্রোন মার্কিন এই সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ইরাকের নিরাপত্তা ও সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
লেবাননের প্রায় এক-তৃতীয়াংশ নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সাথে যুদ্ধে যোগ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন। ইসরায়েলে সাথে যুদ্ধের প্রতি লেবাননের নাগরিকদের মনোভাবের বিষয়ে করা নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বৈরুত-ভিত্তিক লেবাননের সংবাদমাধ্যম আল আখবার এক প্রতিবেদনে জরিপের এই তথ্য জানিয়েছে।
নিজেদের বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নাম মুছে দিয়েছে চীন। শীর্ষ দুই চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা সোমবার মানচিত্রের যে অনলাইন সংস্করণে প্রকাশ করেছে, তাতে পাওয়া যাচ্ছে না ইসরায়েলের নাম।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী। মঙ্গলবার গাজা যুদ্ধের প্রতিশোধে ইসরায়েলে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘাত চলছে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে হামাস।
হামাসের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার লেবানন সীমান্তে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দুটি সামরিক অবস্থানে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই চলছে। গাজা উপত্যকার ৫ কিলোমিটার ভেতরে ঢুকে মঙ্গলবার হামাসের বিশাল সুরঙ্গ নেটওয়ার্কে গাজার ক্ষমতাসীন এই গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সৈন্যরা লড়াই করছে। এই লড়াইয়ে ইসরায়েলি এক সৈন্যকে হত্যা ও কয়েকটি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে হামাস।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফে) রোববার রাতের অভিযানে নিহত হয়েছেন অন্তত ২০ জন হামাস যোদ্ধা। আইডিএফ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।