Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়লের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী মাউন্ড ডোভ এলাকায় রোববার লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। যেখানে রকেট ছোড়া হয়েছে— সেখানে তাদের কয়েকটি সামরিক অবকাঠামো রয়েছে। তবে হামলাস্থলে কোনো বসতি বা শহর নেই।
তিন সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর করে আসা টানা বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটছে প্রত্যেকদিন। এই যুদ্ধে ইসরায়েলি নির্বিচার হামলায় গাজা উপত্যকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ইসরায়েলের হামলায় শনিবার জন্ম নেওয়া এক শিশুর প্রাণহানি ঘটেছে রোববার।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই চলছে। আইডিএফ আরও জানিয়েছে, ইরিজ শহরের কাছে সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সেনাদের উপর অতর্কিত হামলা চালায় হামাস।
ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধের শুরুর দিকে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে খানিকটা চাঙ্গাভাব দেখা দিলেও সম্প্রতি ফের মন্দাভাব দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে গুলিতে ১৮ জনকে হত্যা এবং ১৩ জন আহত করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। সন্দেহভাজন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সংরক্ষিত সেনাদের মধ্যে একজন।
মালয়েশিয়ার নতুন রাজা বা রাষ্ট্রপ্রধান হিসেবে সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের নাম ঘোষণা করেছে দেশটির রয়্যাল কাউন্সিল। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন তিনি।
ফিলিস্তিনের গাজায় মানবিক করিডোর ও সংঘর্ষবিরতি চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউ নেতারা। সেখানে তারা দাবি করেছেন, গাজায় সাহায্য পাঠানোর জন্য একটি মানবিক করিডোর তৈরি করতে হবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।
ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। নামাজের জন্য আসা বেশিরভাগ মুসল্লিকে মসজিদে প্রবেশের আগেই ফিরিয়ে দিচ্ছে তারা।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে— এ মুহূর্তে ‘যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি চায় না’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে— এক হাজারের বেশি মরদেহ পড়ে আছে বলে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুরের স্ত্রী ও দুই সন্তান গতকাল বুধবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। সাংবাদিক ওয়ায়েল আল জাজিরা অ্যারাবিকের গাজার ব্যুরো প্রধান ছিলেন।